Upcoming Samsung Phone: সাউথ কোরিয়ান কোম্পানি Samsung তাদের পরবর্তী প্রজন্মের Samsung Galaxy S24 Series আনতে প্রস্তুত। এই সিরিজের আওতায় Samsung Galaxy S24 Ultra ফোন আসতে চলেছে। টেক জয়েন্ট কোম্পানি আগামী বছর 2024 সালের প্রথম মাসে তার নতুন সিরিজ লঞ্চ করবে বলে খবর রয়েছে। তবে এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েনি। এই সিরিজে Galaxy S24, Galaxy S24+ স্মার্টফোনও আসবে।
Survey
✅ Thank you for completing the survey!
নতুন খবর অনুযায়ী, আপকামিং S24 সিরিজের টপ মডেল Samsung Galaxy S24 Ultra ফোনটি ইতিমধ্যে BIS India সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। বলে দি যে এর আগে Samsung Galaxy S24 Ultra ফোনটি আলাদা-আলাদা পাবলিকেশন সাইটে দেখা গিয়েছে। BIS সার্টিফিকেশন থেকে এটি নিশ্চিত হয়ে গিয়েছে যে ফোনটি শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile