দুর্ধর্ষ ডিজাইন সহ Samsung Galaxy S23 FE ফোনের কালার অপশন লিক, জানুন কী থাকবে বিশেষ। Tech News
Samsung Galaxy S23 FE এই বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে ভারতীয় বাজারে আসতে পারে
MSpoweruser এর একটি নতুন রিপোর্টে Galaxy S23 FE এর অফিসিয়াল পোস্টার লিক হয়েছে
আপকামিং ফোনে Snapdragon 8 Gen 2 বা এক্সিনোস 2200 প্রসেসর সহ আসতে পারে
Samsung এই বছরের শেষের দিকে Samsung Galaxy S23 FE লঞ্চ করতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানির তরফে এখনও পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়েনি, তবে স্মার্টফোনের কিছু লিক রেন্ডার থেকে এর স্পেসিফিকেশন ইতিমধ্যেই সামনে এসে গিয়েছে। এখন MSpoweruser এর একটি নতুন রিপোর্টে Galaxy S23 FE এর অফিসিয়াল পোস্টার লিক হয়েছে।
পোস্টার থেকে ফোনের কালার অপশন এবং ডিজাইন দেখা যাচ্ছে। এখানে আমরা আপনাকে Samsung Galaxy S23 FE সম্পর্কে বলবো।
Samsung Galaxy S23 FE কবে আসছে বাজারে
ফোনের লঞ্চের কথা বললে, Samsung Galaxy S23 FE এই বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে ভারতীয় বাজারে আসতে পারে।
Samsung Galaxy S23 FE কোন কালার অপশনে আসবে
MSpoweruser-এর একটি নতুন রিপোর্ট অনুযায়ী, Galaxy S23 FE ফোনটি চারটি রঙে পাওয়া যাবে- পার্ল হোয়াইট, ব্ল্যাক গ্রাফাইট, পার্পল ল্যাভেন্ডার এবং অলিভ।
Samsung Galaxy S23 FE ফোনে কী ফিচার এং স্পেসিফিকেশন রয়েছে
লিক হওয়া ছবি থেকে জানা গিয়েছে আপকামিং Samsung Galaxy S23 FE ফোনটি দেখতে Galaxy S23 Series এর মতো হবে অনেকটা। এতে কার্ভড এজেস, পাতলা বেজেল এবং পাঞ্চ-হোল ডিসপ্লে দেওয়া হবে।
টিপস্টার Yogesh Brar এর অনুযায়ী, Samsung Galaxy S23 FE ফোনে 6.4-ইঞ্চি ডায়নামিক AMOLED 2X ডিসপ্লে দেওয়া হবে। ফোনের রিফ্রেশ রেট 120Hz হবে।
আপকামিং ফোনে Snapdragon 8 Gen 2 বা এক্সিনোস 2200 প্রসেসর সহ আসতে পারে।
ক্যামেরা সেটআপের কথা বললে, Galaxy S23 FE ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, 12-মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। এছাড়া ফ্রন্টে 19-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে।
এই ফোনে 128/256GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া যেতে পারে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে।