10 হাজার টাকার বেশি ছাড়ে বিক্রি হচ্ছে Samsung 5G স্মার্টফোন, রয়েছে 120Hz AMOLED ডিসপ্লে সহ 5000mAh ব্যাটারি
Amazon Great Freedom Sale 2026 শুরু হয়ে গিয়েছে। এতে স্মার্টফোন, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্সে ওপর বিশাল ছাড় দেওয়া হচ্ছে। আপনি যদি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার জন্য সুখবর রয়েছে। কারণ Samsung Galaxy A56 এখন বড় ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। সরাসরি ছাড়ের পাশাপাশি, গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে আরও গ্যালাক্সি এ56 5জি ফোনটি সস্তায় কিনতে পারবেন। অ্যামাজনে গ্যালাক্সি এ56 5জি ফোনের এই অফারটি কীভাবে কাজ করছে, আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে ফোনটি।
SurveySamsung Galaxy A56 5G ফোনে Amazon Deal (এখনই কিনুন)
দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনটি 41,999 টাকায় বাজারে এসেছিল, তবে বর্তমানে এটি 31,999 টাকা দামে বিক্রি হচ্ছে। যার মানে গ্যালাক্সি এ56 5জি ফোনে 10,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া কিছু ব্যাঙ্কের ক্রেডিট কার্ড পেমেন্টে অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। পাশাপাশি, ই-কমার্স প্ল্যাটফর্মটি 1,125 টাকা থেকে শুরু হওয়া নো-কস্ট EMI সুবিধাও দিচ্ছে।
আরও পড়ুন: অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন LED Smart TV, Flipkart ফ্রিডম সেলে দেদার ছাড়
আপনি যদি আপনার পুরনো ফোনটি বদলে নতুন ফোন কেনার কথা ভেবে থাকেন, তবে অ্যামাজন দিচ্ছে এক্সচেঞ্জ অফারও। আপনার পুরনো স্মার্টফোনের ব্র্যান্ড, মডেল এবং পারফরম্যান্সের অবস্থার ওপর ভিত্তি করে আপনি 30,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি এ56 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ56 5জি হলো স্যামসাংয়ের একটি জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন, যাতে রয়েছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী এক্সিনোস 1580 প্রসেসর, 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি।
ডিসপ্লে এবং ডিজাইন
- স্ক্রিন: 6.7 ইঞ্চি এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে (120Hz রিফ্রেশ রেট
- সুরক্ষা: গরিলা গ্লাস ভিক্টাস প্লাস সুরক্ষা এবং মেটাল ফ্রেম
- ওয়াটার রেজিস্ট্যান্স: ধুলো এবং জল থেকে সুরক্ষিত রাখতে IP67
পারফরম্যান্স এবং সফ্টওয়্যার
- প্রসেসর: স্যামসাং এক্সিনোস 1580 (4nm) অক্টা-কোর প্রসেসর
- মেমোরি: 8 জিবি বা 12 জিবি RAM এবং 128 জিবি বা 256 জিবি ইন্টারনাল স্টোরেজ
- অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ওয়ান ইউআই 7.0
- আপডেট: 6 বছরের অ্যান্ড্রয়েড ওএস এবং সিকিউরিটি আপডেট
ক্যামেরা সিস্টেম
- প্রাইমারি ক্যামেরা: 50 মেগাপিক্সেল ওয়াইড মেইন ক্যামেরা
- আল্ট্রা ওয়াইড ক্যামেরা: 12 মেগাপিক্সেল সেন্সর
- ম্যাক্রো ক্যামেরা: 5 মেগাপিক্সেল লেন্স
সেলফি ক্যামেরা: সামনে 12 মেগাপিক্সেল ক্যামেরা
ব্যাটারি ও চার্জিং
- ক্ষমতা: 5000mAh ব্যাটারি
- চার্জিং: 45W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
