100W ফাস্ট চার্জিং সহ ফুল ওয়াটারপ্রুফ নতুন Redmi 5G স্মার্টফোনের আজ থেকে সেল শুরু, জানুন দাম কত

Redmi Turbo 5 Sale live today: আপনি যদি 100W ফাস্ট চার্জিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ সহ স্মার্টফোন খুঁজছেন তবে রেডমির নতুন রেডমি টার্বো 5 আপনার জন্য সেরা হতে পারে। আজ অর্থাৎ 19 জুন রেডমি টার্বো 5 ফোনের সেল শুরু হবে। আসুন রেডমি টার্বো 5 ফোনে দাম, ফিচার এবং অফারগুলো দেখে নেওয়া যাক…

ভারতে Redmi Turbo 5 ফোনের দাম এবং অফার

দামের কথা বললে, রেডমি টার্বো 5 ফোনটি 19 জুন Amazon এর মাধ্যমে বিক্রি করা হবে। ভারতে রেডমি টার্বো 5 ফোনের বেস ভ্যারিয়্যান্টের (8GB+256GB) দাম 37,999 টাকা থেকে শুরু হচ্ছে এবং টপ ভ্যারিয়্যান্টের (12GB RAM+256GB স্টোরেজ) দাম রাখা হয়েছে 40,999 টাকা।

আরও পড়ুন: Redmi Turbo 5 vs Motorola Edge 70 Pro: বড় ব্যাটারি নাকি শক্তিশালী প্রসেসর কোনটি হবে আপনার চয়েজ

SBI, ICICI Bank এবং Axis Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটার ক্ষেত্রে কোম্পানিটি 2000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। ফোনটি অ্যাসফল্ট ব্ল্যাক (Asphalt Black), নাইট্রো ব্লু (Nitro Blue) এবং টার্বো হোয়াইট (Turbo White) এই তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে।

রেডমি টার্বো 5 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, রেডমি টার্বো 5 একটি ডুয়াল-সিম স্মার্টফোন যা অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি শাওমির HyperOS 3-এ চলে। এই ডিভাইসে চার বছরের ওএস (OS) আপগ্রেড এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

ডিসপ্লে হিসেবে, এতে রয়েছে 6.59 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে যার রেজোলিউশন 1.5K। ডিসপ্লের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে পিক 120Hz রিফ্রেশ রেট, 460 পিপিআই পিক্সেল ডেনসিটি, পিক 3500 নিটস পিক ব্রাইটনেস, Corning Gorilla Glass 7i এর সুরক্ষা এবং ডলবি ভিশন (Dolby Vision) সাপোর্ট। ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং রয়েছে।

প্রসেসর হিসেবে এটি এখন পর্যন্ত রেডমির সবচেয়ে দ্রুত ফোন। এতে রয়েছে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 আল্ট্রা চিপসেট, যা 3.4Hz পর্যন্ত পিক ক্লক স্পিড অফার করে। এছাড়া এতে রয়েছে ARM Mali-G720 MC8 জিপিইউ, LPDDR5x Ultra RAM এবং UFS 4.1 অনবোর্ড স্টোরেজ।

কোম্পানির দাবি অনুযায়ী, ফোনটি AnTuTu বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে 23,00,000-এর বেশি স্কোর অর্জন করেছে। ফোনের হিট কন্ট্রোল করতে এতে 3D আইস-লুপ কুলিং সিস্টাম দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য রেডমি টার্বো 5 ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এতে Sony IMX882 সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এটি OIS ও EIS দুটি টেকনোলজি সাপোর্ট করে। প্রাইমারি ক্যামেরার পাশাপাশি এতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 20 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এটি 4K/60 fps রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে পারে। এছাড়া, ফোনে রেডমি Pixel Matrix ফিচারও দেওয়া হয়েছে, যা ক্যামেরা লেন্সের চারপাশে আলোর মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন ও অ্যালার্ট অফার করে।

আরও পড়ুন: Amazon Prime Day sale এর ঘোষণা, প্রাইম মেম্বাররা পাবেন সবকিছু সস্তা, জানুন কবে থেকে হচ্ছে শুরু

ব্যাটারির ক্ষেত্রে রেডমি টার্বো 5 ফোনে রয়েছে 7540mAh -এর ব্যাটারি, যা USB Type-C পোর্টের মাধ্যমে 100W ওয়্যারড ফাস্ট চার্জিং এবং 27W ওয়্যারড রিভার্স ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ওয়্যারলেস কানেক্টিভিটির জন্য এতে 5G, 4G LTE, Wi-Fi 7 এবং ব্লুটুথ 6.0-এর সুবিধা রয়েছে। ফোনে একটি আইআর ব্লাস্টার (IR blaster) দেওয়া এবং সিকিউরিটি জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক সুবিধা রাখা হয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :