redmi turbo 5 and Redmi 17 5G India launch date specs and features leaked
Redmi খুব শীঘ্রই ভারতে দুটি শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi এবার ভারতের বাজারে একসাথে দুটি শক্তিশালী ফোন নিয়ে আসতে চলেছে। শাওমির ফোন দুটির নাম Redmi Turbo 5 এবং Redmi 17 5G। কোম্পানি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে আগামী 18 জুন ভারতে এই দুটি ফোন লঞ্চ হবে। ইতিমধ্যে আপকামিং ফোনের ক্যামেরা প্যানেলের একটি টিজারও প্রকাশ করা হয়েছে। দাম থেকে শুরু করে ফিচার, সব মিলিয়ে এই দুটি ফোন বাজারে বেশ হইচই ফেলে দিতে পারে।
চীনে রেডমি টার্বো 5 ফোনটি ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে এবং সেখানে দাম ছিল প্রায় 30,000 টাকার কাছাকাছি। ভারতে দাম ঠিক কত হবে সেটা এখনও জানা যায়নি। ফিচারের বিষয় এক নজরে দেখে নেওয়া যাক।
ডিসপ্লের ক্ষেত্রে রেডমি টার্বো 5 ফোনে 6.59 ইঞ্চির বড় AMOLED স্ক্রিন থাকবে, যার 120Hz রিফ্রেশ রেট, 840Hz টাচ স্যাম্পলিং রেট এবং পিক 3500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর ও স্টোরেজ হিসেবে রেডমি টার্বো 5 ফোনটি MediaTek Dimensity 8500 Ultra চিপসেট সহ আসবে। এই ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ।
ক্যামেরার ক্ষেত্রে রেডমি টার্বো 5 ফোনের রিয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড। সেলফির জন্য রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি হিসেবে, ফোনে বিশাল 7560mAh ব্যাটারি, সঙ্গে ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে দুই দিন অনায়াসে চলবে। সাথে এটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ আসবে।
শাওমি এই সিরিজের সাথে একটি বাজেট ফোনও আনছে। যারা একটু কম দামে ভালো ফোন খুঁজছেন, তাদের জন্য রয়েছে রেডমি 17 5জি।
ডিসপ্লের কথা বললে, রেডমি 17 5জি ফোনে বড় LCD স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ। AMOLED না হলেও প্রতিদিন ব্যবহারের জন্য যথেষ্ট ভালো।
প্রসেসর হিসেবে, রেডমি 17 5জি Qualcomm Snapdragon 4 Gen চিপসেট সহ আসবে। বাজেট সেগমেন্টে এটা বেশ শক্তিশালী একটা প্রসেসর।
ব্যাটারির ক্ষেত্রে, এখানেও থাকবে 7000mAh ব্যাটারি, যা পুরো একদিন বা তারও বেশি চলবে।
ক্যামেরার কথা বললে, আপকামিং 17 5জি ফোনে দেওয়া হবে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এই দুটি ফোনেই Android 16-এর উপর ভিত্তি করে তৈরি HyperOS 3 অপারেটিং সিস্টেম থাকবে। মানে সফটওয়্যার দিক থেকেও এগুলো সময়ের চেয়ে এগিয়ে থাকবে।
আরও পড়ুন: মাত্র 199 টাকায় Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং, প্রতিদিন একগুচ্ছ ডেটা
রেডমির এই দুটি ফোনই 18 জুন লঞ্চ করা হবে। দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে চীনে রেডমি টার্বো 5 ফোনের দাম ছিল প্রায় 30,000 টাকার সমান। ভারতে এর কাছাকাছি দামেই আসার সম্ভাবনা রয়েছে। আর রেডমি 17 5জি যেহেতু বাজেট সেগমেন্টের ফোন, সেটার দাম স্বাভাবিকভাবেই কম হবে।