মাত্র 199 টাকায় Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং, প্রতিদিন একগুচ্ছ ডেটা
প্রতি মাসে রিচার্জ করতে গিয়ে মাথা ঘুরিয়ে যাচ্ছে? একাধির প্ল্যান, কোনটা নেবেন বুঝতেই পারছেন না? বিশেষ করে যাদের বাজেট একটু টাইট, প্রতিমাসে বেশি টাকা খরচ করে রিচার্জ করাটা আসলেই কঠিন। ঠিক এই জায়গায় Jio-র 199 টাকার বাজেট প্রিপেইড প্ল্যানটি একটা দারুণ সমাধান হয়ে উঠেছে। কম খরচে ডেটা, কলিং, SMS সব একসাথে পাওয়া যাচ্ছে এই একটা প্ল্যানেই।
SurveyJio 199 প্ল্যানে ঠিক কী কী সুবিধা পাবেন?
এই প্ল্যানে পাবেন প্রতিদিন 1.5 জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 SMS। এই প্ল্যানে মোট 18 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যাবে এই প্ল্যানে। YouTube দেখা, WhatsApp চালানো, Instagram স্ক্রল করা, সব অনায়াসে হয়ে যাবে।
ডেটা শেষ হলে কী হবে?
প্রতিদিনের 1.5 জিবি হাই-স্পিড ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট একেবারে বন্ধ হয়ে যাবে না। তারপর 64kbps স্পিডে আনলিমিটেড ডেটা পাবেন। মানে WhatsApp মেসেজ, ছোটখাটো ব্রাউজিং চলতেই থাকবে।
আরও পড়ুন: গরমে স্বস্তি পেতে বাড়ি নিয়ে আসুন সস্তার সেরা Air Cooler, দাম 10000 টাকার কম
বাড়তি সুবিধা কী আছে Jio Plan এ?
শুধু ডেটা আর কলিংয়েই থাকবে না এই প্ল্যানে, সাথে পাবেন JioTV, JioCinema আর JioCloud এর বিনামূল্যে অ্যাক্সেস। মানে বিনোদনের জন্য আলাদা করে কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে না। JioCinema-তে ওয়েব সিরিজ, মুভি দেখা যাবে, JioTV-তে লাইভ চ্যানেল, সবই এই একটা রিচার্জে।
এর উপর যারা জিওর 5G নেটওয়ার্ক এলাকায় থাকেন, তারা এই প্ল্যানেই আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন। আলাদা করে 5G প্ল্যান নেওয়ার দরকার নেই।
কাদের জন্য এই প্ল্যানটি সবচেয়ে ভাল বিকল্প?
সত্যি বলতে, এই প্ল্যানটা সবার জন্য না। কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের জন্য এটা একদম পারফেক্ট। ছাত্রছাত্রীদের জন্য এটা আদর্শ। অনলাইন ক্লাস, নোটস ডাউনলোড, YouTube-এ পড়াশোনা, দিনে 1.5 জিবিতে সবই হয়ে যাবে।
যারা দ্বিতীয় সিম হিসেবে জিও সিম ব্যবহার করেন, তাদের জন্যও এটা বেশ কাজের। প্রাইমারি সিমে ব্যালেন্স না থাকলে এই সিম থেকে কল করা যাচ্ছে, ডেটাও চলছে।
তবে বলে দি যে মাত্র 18 দিনের ভ্যালিডিটিতে মোট প্রায় 27 জিবি ডেটা পাওয়া যাচ্ছে এই প্ল্যানে। এই বাজেটে এতটা ডেটা অন্য অপারেটরে পাওয়া সত্যিই কঠিন।
তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, 18 দিনের ভ্যালিডিটি মানে পুরো মাস কভার হবে না। যারা পুরো মাসের জন্য একটা রিচার্জেই চালাতে চান, তারা জিওর 299 টাকা বা 349 টাকার প্ল্যান দেখতে পারেন, সেগুলোতে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়।
রিচার্জ কোথায় করবেন?
রিলায়েন্স জিওর নিজের MyJio অ্যাপ, Google Pay, PhonePe, Paytm, যেকোনো জায়গা থেকেই এই প্ল্যানে রিচার্জ করা যাবে। অনেক সময় UPI অ্যাপে ক্যাশব্যাক অফারও থাকে, তাই সেটা মিলিয়ে নিলে আরও সস্তা হয় যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile