84 দিন পর্যন্ত লাগবে না কোনো খরচ, সিম থাকবে এক্টিভ, আনলিমিটেড কলিং এবং ডেটা, Airtel এর সস্তা প্ল্যানে
Airtel 84 Days Recharge Plan: প্রতি মাসে বার-বার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পেতে সবাই চান। মাস শেষ হতে না হতেই আবার ব্যালেন্স শেষ, আবার রিচার্জ, এতে অনেক গ্রাহকরা হাঁপিয়ে ওঠেন। বিশেষ করে যারা ফোনে খুব বেশি ডেটা ব্যবহার করেন না, বাড়িতে বা অফিসে Wi-Fi আছে, শুধু নম্বরটা সচল রাখলেই চলে, তাদের জন্য প্রতি মাসে বেশি টাকা খরচ করে রিচার্জ করাটা আসলে সম্ভব নয়। ঠিক এই সমস্যার সমাধান নিয়ে এসেছে এয়ারটেল। গ্রাহকদের কথা মাথায় রেখে গ্রাহকরা পুরো 84 দিনের সস্তা দামের রিচার্জ প্ল্যান অফার করে।
SurveyAirtel এর একবার রিচার্জ, তিন মাস নো টেনশন
এয়ারটেল এর এই প্রিপেইড প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হলো এর ভ্যালিডিটি, এতে পুরো 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। মানে প্রায় তিন মাস একটানা আপনার নম্বর এক্টিভ থাকবে, বারবার রিচার্জের কথা মাথায় রাখতে হবে না। এই প্ল্যানে সারা দেশে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং পাওয়া যাবে। সাথে ন্যাশনাল রোমিং সুবিধাও বিনামূল্যে থাকবে। এর পাশাপাশি মিলছে মোট 900 SMS, যা সাধারণ ব্যবহারের জন্য যথেষ্টের বেশি।
আরও পড়ুন: মাত্র 199 টাকায় Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং, প্রতিদিন একগুচ্ছ ডেটা
এয়ারটেল প্ল্যানে ডেটা সুবিধা কত?

এই প্ল্যানে মোট 7 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। তবে এটা প্রতিদিন ভিত্তিতে নয়, পুরো ৮৪ দিনের জন্য একসাথে বরাদ্দ। শুনতে কম মনে হলেও, যাদের বাড়িতে বা অফিসে Wi-Fi আছে তাদের জন্য এটা আসলে যথেষ্ট। মোবাইল ডেটা শুধু বাইরে বেরোলে বা জরুরি সময়ে ব্যবহার হয়, সেক্ষেত্রে 7 জিবিতে তিন মাস অনায়াসে চলে যাবে।
শুধু কলিং আর ডেটাতেই শেষ নয়, এই প্ল্যানের সঙ্গে এয়ারটেল দিচ্ছে বাড়তি সুবিধাও। কোম্পানি এতে বিনামূল্যে Adobe Express Premium-এর 12 মাসের সাবস্ক্রিপশন, যার দাম 35,000 টাকা। এছাড়া এতে Hello Tunes বিনামূল্যে 30 দিনের জন্য পাওয়া যাবে।
কাদের জন্য এই Airtel প্ল্যানটি সবচেয়ে বেশি কাজের?
এই প্ল্যানটি তাদের জন্য সেরা বিকল্প, যারা Wi-Fi নির্ভর এবং মোবাইল ডেটা খুব কম ব্যবহার করেন। যারা বয়স্ক এবং মূলত ফোন করা আর রিসিভ করার জন্যই ফোন রাখেন। যাদের দ্বিতীয় একটি নম্বর আছে এবং সেটা শুধু এক্টিভ রাখলেই হয়। আর যারা বারবার রিচার্জের ঝামেলা এড়িয়ে চলতে চান।
আরও পড়ুন: গরমে স্বস্তি পেতে বাড়ি নিয়ে আসুন সস্তার সেরা Air Cooler, দাম 10000 টাকার কম
548 টাকায় তিন মাসের নিশ্চিন্তি। হিসেব করলে মাসে মাত্র 183 টাকার মতো পড়ছে। এই বাজেটে আনলিমিটেড কলিং, রোমিং সুবিধা, Adobe Premium সাবস্ক্রিপশন, সব মিলিয়ে এটা সত্যিই একটা ভ্যালু-ফর-মানি প্যাকেজ। কম ডেটা গ্রাহকদের জন্য এয়ারটেল এর এই প্ল্যানটি এখন পর্যন্ত বাজারের অন্যতম সেরা বিকল্প।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile