108MP ক্যামেরা সহ Redmi Note 13R Pro ফোনের দাম এবং স্পেসিফিকেশন লিক, জানুন কী থাকবে ফিচার
Redmi একটি নতুন স্মার্টফোন Redmi Note 13R Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে
চায়না টেলিকম লিস্টিং থেকে জানা গিয়েছে যে ফোনটি চিনের বাজারে 20 নভেম্বর আনা হবে
লিস্টিং থেকে ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ছবি প্রকাশ করা হয়েছে
চিনা কোম্পানি Redmi একটি নতুন স্মার্টফোন Redmi Note 13R Pro লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ফোন সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষনা করা হয়েনি। চায়না টেলিকম লিস্টিং থেকে জানা গিয়েছে যে ফোনটি চিনের বাজারে 20 নভেম্বর আনা হবে।
লিস্টিং থেকে ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ছবি প্রকাশ করা হয়েছে। অক্টোবর মাসেই রেডমি তার রেডমি নোট 13 সিরিজ স্মার্টফোন চালু করেছে। এতে Redmi Note 13, Note 13 Pro এবং Note 13 Pro+ রয়েছে। এই সিরিজে আরেকটি নতুন ফোন রেডমি নোট 13R যোগ হতে চলেছে। আসুন রেডমি নোট 13R প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Redmi Note 13R Pro ফোনের কত হবে দাম
দামের কথা বললে চাইনা টেলিকম লিস্টিং অনুযায়ী, রেডমি নোট 13R প্রো ফোনের 12GB+256GB স্টোরেজ মডেলের দাম 1,999 Yuan (প্রায় 22,881 টাকা) রাখা হয়েছে। এই ফোনটি মিডনাইট ব্ল্যাক, টাইম ব্লু এবং মর্নিং লাইট গোল্ডের মতো রঙে পাওয়া যাবে।
Redmi Note 13R Pro-এর লিক স্পেসিফিকেশন
চায়না টেলিকম লিস্টিং অনুযায়ী, রেডমি নোট 13R প্রো মডেল নম্বর 2311FRAFDC সহ দেখা গিয়েছে। এতে 6.67-ইঞ্চি ফুল HD+ OLED ডিসপ্লে থাকবে যার রেজোলিউশন 1080x2400 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট থাকবে।
রেডমি নোট 13R প্রো ফোনে MediaTek MT6833P প্রসেসর থাকবে, যা Dimensity 6080 চিপসেট হবে। ফোনটি 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ আসবে। নোট 13R প্রো ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে বাড়ানো যেতে পারে।
ক্যামেরা সেটআপের জন্য, ফোনে রিয়ার সাইডে একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। ফ্রন্টে থাকবে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
পাওয়ার দিতে, রেডমি ফোনে 5000mAh ব্যাটারি থাকবে। 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গিয়েছে যে ফোনটি 33W ফাস্ট চার্জিং অফার করবে। অন্যান্য ফিচারের কথা বললে, ফোনটি Android 13 ভিত্তিক MIUI 14-এ কাজ করবে।