Redmi Note 13 series: 200MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সহ আসছে রেডমির ধামাকেদার ফোন, জানুন কবে হচ্ছে লঞ্চ
শাওমি খুব শীঘ্রই Redmi Note 13 Series লঞ্চ করতে চলেছে
Xiaomi তার নতুন সিরিজের ফোন আগামী বছর 4 জানুয়ারী 2024-এ লঞ্চ করতে চলেছে
রেডমি নোট 13 সিরিজের আওতায় কোম্পানি নোট 13, নোট 13 প্রো এবং নোট 13 প্রো+ আনতে চলেছে
Xiaomi-এর বহু প্রতীক্ষিত সিরিজের এবার অপেক্ষার অবসান হতে চলেছে। শাওমি খুব শীঘ্রই Redmi Note 13 Series লঞ্চ করতে চলেছে। কোম্পানি তার রেডমি নোট 13 সিরিজ ভারতে লঞ্চের তারিখ সম্পর্কে অফিসিয়াল তথ্য দিয়েছে।
কবে আসছে নতুন সিরিজ?
কোম্পানির তরফে ভারতীয় বাজারে লঞ্চ সম্পর্কে একটি নতুন টিজার প্রকাশ করেছে। কোম্পানি তার অফিসিয়াল X হ্যান্ডেলে রেডমি নোট 13 সিরিজ ফোন জানুয়ারি মাসে আনবে বলে জানিয়েছে।
এই টিজার থেকে নিশ্চিত হয়ে গিয়েছে কযে শাওমি তার নতুন সিরিজের ফোন আগামী বছর 4 জানুয়ারী 2024-এ লঞ্চ করতে চলেছে।
রেডমি নোট 13 সিরিজের আওতায় কোম্পানি নোট 13, নোট 13 প্রো এবং নোট 13 প্রো+ আনতে চলেছে। কোম্পানির এই অফিসিয়াল টিজারের আগে আরও একটি টিজার প্রকাশ করা হয়েছিল। বলে দি যে কোম্পানির এই ফোন ভারতীয় বাজারের আগে চীনে লঞ্চ করে দেওয়া হয়েছে।
Redmi Note 13 Series ফোনে কী থাকবে বিশেষ?
কোম্পানি এই সিরিজের আওতায় আসা রেডমি নোট 13 ফোনে 100MP প্রাইমারি সেন্সর দেবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, রেডমি নোট 13 প্রো, নোট 13 প্রো+ ফোনে 200MP ক্যামেরা সহ বাজারে আনা হবে।