Redmi 12 দাম কমল, এত টাকা সস্তায় কেনা যাবে এখন
ভারতে Redmi 12 ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে
শাওমি কোম্পানি রেডমি 12 ফোনের 6GB RAM মডলেটি 11,999 টাকায় লঞ্চ করা হয়েছিল
এখন এই ফোনের দাম 1,500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে
Xiaomi চলতি বছরের আগস্ট মাসে তার বাজেট সেগামেন্টে Redmi 12 লঞ্চ করেছিল। কোম্পানির তরফে এখন ভারতে এই ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছিল। তবে ফোনের শুধু 6GB RAM মডেলের দাম কমানো হয়েছে।
রেডমি 12 ফোনের নতুন দাম কত
শাওমি কোম্পানি রেডমি 12 ফোনের 6GB RAM মডলেটি 11,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই ফোনের দাম 1,500 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ছাড়ের পর গ্রাহকরা এই ফোনটি মাত্র 10,499 টাকায় কিনতে পারবেন।
রেডমি 12 ফোনটি তিনটি কালার অপশনে আসে - জেড ব্ল্যাক, মুনস্টোন সিলভার এবং পেস্টাল ব্লু।
এছাড়া কোম্পানি 1000 টাকার অতিরিক্ত ছাড়ও অফার করছে। এই ছাড় পেতে গ্রাহকদের HDFC ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
Redmi 12 ফোনের স্পেসিফিকেশন কী
রেডমি 12 ফোনে 6.79-ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে রয়েছে। ফোনে অক্টা-কোর MediTek Helio G88 প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোন 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ অপশনের সাথে আনা হয়েছে।
রেডমি ডিভাইসটি Android 13 ভিত্তিক MIUI 14 এ কাজ করে। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর 50MP দেওয়া। ডিভাইসে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।