স্মার্টফোন কোম্পানি Realme ভারতের বাজারে আরেকটি নতুন ফোন Realme Narzo 60X লঞ্চ করতে প্রস্তুত। লঞ্চের আগে এই স্মার্টফোনটি কোম্পানি তরফে টিজ করা হয়েছে। রিয়েলমির তরফে নিশ্চিত করা হয়েছে যে Narzo 60X 5G ফোনটি আজ অর্থাৎ 6 সেপ্টেম্বর দুপুর 12টায় চালু করা হবে। স্মার্টফোনটি সবুজ রঙে আসতে পারে।
Survey
✅ Thank you for completing the survey!
Narzo 60X সহ কোম্পানি Realme Buds T300 ট্রু ওয়্যারলেস ইয়ারবডসও লঞ্চ করবে। কোম্পানি এই প্রোডাক্টের লঞ্চ তারিখের ঘোষনা X অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়েছে।
Narzo 60X ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.72-ইঞ্চি FHD+ ডিসপ্লে হবে। স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন 6100+ প্রসেসর পাওয়া যাবে। আপকামিং নারজো সিরিজে স্মার্টফোনে পাওয়ার দিতে 5000mAh ব্য়াটারি অফার করবে কোম্পানি। ফোনে একাধিক RAM এবং স্টোরেজ অপশন পাওয়া যাবে।
Appuals এর একটি রিপোর্ট অনুযায়ী, Realme Narzo 60X ফোনে প্রসেসর হিসেবে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনশন 6100+ প্রসেসর দেওয়া হবে। এছাড়া ফোনে 8GB LPDDR4X এবং 128GB স্টোরেজ থাকবে।
নারজো 60X ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া যেতে পারে, যেখানে 64MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP পোট্রেট লেন্সও যুক্ত থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য় এতে 8MP ক্যামেরা দেওয়া যেতে পারে।
ফোনের দামের কথা বললে আপকামিং ডিভাইসটি 20,000 টাকার কমে বাজারে আনা হবে।
Narzo 60x 5G ছাড়াও, Realme Buds T300 চালু করতে চলেছে। এই ইয়ারবাড 30dB অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC), 12.4 মিমি ডাইনামিক বাস ড্রাইভার, ইন-ইয়ার ডিজাইন সহ আসতে পারে। ইয়ারবাডের দাম 5000 টাকার মধ্যে রাখা যেতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile