Realme Narzo 100 Lite 5G Launch date in India on 14 April with 7000mAh battery
রিয়েলমি সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Realme 16 5G বাজারে নিয়ে এসেছে। আর এর পরপরই, কোম্পানিটি তাদের আরও একটি নতুন ডিভাইসের লঞ্চের তারিখের ঘোষণা করে দিয়েছে। কোম্পানি 14 এপ্রিল ভারতে লঞ্চ করতে চলেছে Realme NARZO 100 Lite 5G স্মার্টফোন। এই ডিভাইসটি কোম্পানি তার নারজো সিরিজের আওতায় আনবে। বলা হচ্ছে যে এই ডিভাইসটি গত বছরের Narzo 80 Lite 5G ফোনের আাগামী মডেল হতে চলেছে। চলুন আসুন জেনে নেওয়া যাক এই ফোনে কী বিশেষ দেওয়া হবে।
বলা হচ্ছে যে এবারে নারজো 100 লাইট 5জি ফোনের বিশেষত্ব হবে এর ব্যাটারি। এই স্মার্টফোনে 7000mAh এর একটি বিশাল ক্ষমতার ‘Titan Battery’ দেওয়া হবে। কোম্পানির দাবি যে, তাদের ফোনের ব্যাটারিটি টানা ছয় বছর পর্যন্ত ভালো অবস্থায় থাকবে। তাছাড়া, এই ডিভাইসে রিভার্স চার্জিং সুবিধাও দেওয়া হবে; যার ফলে গ্রাহকরা ফোনের বিশাল ব্যাটারি ব্যবহার করে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও চার্জ করতে পারবেন।
আরও পড়ুন : সোজা 5500 কুপন অফারে কিনুন 43 inch QLED Smart TV, কম খরচে বাড়িকেই বানিয়ে নিন থিয়েটার
শক্তিশালী ব্যাটারির পাশাপাশি, পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি আপগ্রেডেড হবে। কোম্পানি জানিয়েছে যে এই ডিভাইসটি 4 বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্সও অফার করবে। এতে MediaTek Dimensity 6300 চিপসেট সহ 5300mm² VC ফিচারও পেয়ার করা যেতে পারে।
ডিসপ্লের প্রসঙ্গে বলতে গেলে, নতুন নারজো 100 লাইট 5জি ফোনে সম্ভবত 6.9 ইঞ্চির একটি LCD স্ক্রিন থাকবে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া ফোনের পিক ব্রাইটনেস 900 nits পর্যন্ত হতে পারে বলে বলা হচ্ছে।
আরও পড়ুন : একধাক্কায় 60 দিন কমে গেল Jio এর এই সস্তা রিচার্জ প্ল্যানের মেয়াদ, এখন মিলবে মাত্র 30 দিন