শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 চিপসেট এবং 7000mAh ব্যাটারি সহ Realme GT 7 আসছে লঞ্চ
Realme GT 7 আগামী 27 মে ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হবে
রিয়েলমি জিটি 7 ফোনে 7000mAh ব্যাটারি সহ 120W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে
কোম্পানি জানিয়েছে যে রিয়েলমি জিটি৭ ফোনে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 9400e দেওয়া হবে

Realme GT 7 আগামী 27 মে ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হবে। কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে রিয়েলমি জিটি 7 ফোনে 7000mAh ব্যাটারি সহ 120W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এবার কোম্পানি জানিয়েছে যে রিয়েলমি জিটি৭ ফোনে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 9400e দেওয়া হবে। চীনের বাজারে রিয়েলমি জিটি ৭ ফোনটি এই বছরের শুরুতে MediaTek Dimensity 9400+ চিপসেট এবং 7200mAh ব্যাটারি সহ আনা হয়ছিল।
Realme GT 7 ফোনে কী থাকবে বিশেষ
কোম্পানি জানিয়েছে যে এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই দেওয়া হবে। এই প্রসেসর X4 প্রাইম কোরে ব্যবহার করা। এবং দাবি করা হয়েছে যে এটি Snapdragon 8 Gen 3 এর সমান প্রসেস নোডে তৈরি করা। রিয়েলমি জানিয়েছে যে জিটি ৭ ফোনে আলাদা এবং জিটি বুস্ট মোড এবং 6 ঘন্টা পর্যন্ত গেমপ্লে করা যাবে।
স্মার্টফোনের প্রোডাক্ট পেজে জানানো হয়েছে যে এটি 6000 নিটস পিক ব্রাইটনেস লেভল সাপোর্ট করবে। চীনে আশা মডেলে কোম্পানি 6.78-ইঞ্চি 144Hz ফুল HD+ OLED ডিসপ্লে সহ 6500 নিট পিক ব্রাইটনেস লেভেল দেওয়া।
রিয়েলমি জিটি ৭ ফোনে 7000mAh ব্যাটারি 120W ওয়্যারড চার্জিং সাপোর্ট সহ আসবে। রিয়েলমির এই লঞ্চ ইভেন্ট ফ্রান্স এর রাজধানী পেরিসে আয়োজিত করা হবে। কোম্পানি জানিয়েছে যে এই স্মার্টফোন সিরিজে GT 7 এবং GT 7T রয়েছে। ভারতে এই স্মার্টফোনের বিক্রি ই-কমার্স Amazon সাইট সহ রিয়েলমি ই-স্টোর এবং রিটেল আউটলেট থেকে করা হবে।

