প্রকাশ্যে এল Motorola এর নতুন Edge 70 Fusion স্মার্টফোনের টিজার, কেমন হবে ডিজাইন, স্পেক্স এবং ফিচার জেনে নিন এখানে
মটোরোলা আজ Edge সিরিজের প্রথম 2026 মডেল আজ প্রকাশ করতে চলেছে। আপকামিং ডিভাইসটি Motorola Edge 70 Fusion নামে আসবে
ফ্লিপকার্টে লিস্ট করা নতুন টিজার থেকে জানা গেছে যে কোম্পানি আজ অর্থাৎ 23 ফেব্রুয়ারি ফোনটি সম্পর্কে আরও ডিটলে শেয়ার করতে পারে
প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 ফিউশন Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট সহ আসবে বলে জানা গেছে
স্মার্টফোন মেকর কোম্পানি মটোরোলা আজ Edge সিরিজের প্রথম 2026 মডেল আজ প্রকাশ করতে চলেছে। আপকামিং ডিভাইসটি Motorola Edge 70 Fusion নামে আসবে, যা ইতিমধ্যেই ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এ লিস্ট করা হয়েছে। কোম্পানি ফোনের নামের পাশাপাশি কালার অপশনও নিশ্চিত করেছে। তবে কোম্পানি এখন পর্যন্ত মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের অফিসিয়াল লঞ্চের তারিখ ঘোষণা না করলেও, টিজার এবং অনলাইন মিডিয়া রিপোর্টে জানা গেছে যে ফোনটি ভারতে শীঘ্রই আসতে পারে। আসুন আরও বিস্তারিত জেনে নেওয়া যাক…
Surveyফ্লিপকার্টে লিস্ট করা নতুন টিজার থেকে জানা গেছে যে কোম্পানি আজ অর্থাৎ 23 ফেব্রুয়ারি ফোনটি সম্পর্কে আরও ডিটলে শেয়ার করতে পারে। টিজারে বিশেষভাবে এর প্রিমিয়াম ডিজাইন এবং বড় ব্যাটারির উপর জোর দেওয়া হয়েছে। ডিভাইসটি ব্লু সার্ফ, কান্ট্রি এয়ার এবং সিলুয়েটের মতো প্যান্টোন-কিউরেটেড শেডগুলিতে দেখানো হয়েছে। আগে আসা রিপোর্ট অনুযায়ী, এটি ওরিয়েন্ট ব্লু এবং স্পোর্টিং গ্রিন রঙেও আসতে পারে।
আরও পড়ুন: 25 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 series স্মার্টফোন, জানুন কেমন হবে ফিচার এবং স্পেসিফিকেশন
ভারতে Motorola Edge 70 Fusion লঞ্চের তারিখ কবে
অনেক লিক থেকে জানা গেছে যে ভারতে মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি এই সপ্তাহে আসতে পারে। খবর অনুযায়ী, ফোনটি মার্চ মাসের প্রথম সপ্তাহে ডিভাইসটি রিটেল স্টোর থেকে বিক্রি করা যেতে পারে। তবে, ব্র্যান্ডটি এই মুহূর্তে লঞ্চের ডিটেল এবং বিক্রি নিশ্চিত করেনি।
Motorola Edge 70 Fusion স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সহ 6.78-ইঞ্চি কোয়াড-কার্ভড OLED প্যানেল থাকবে বলে জানা গেছে। এটি 5200 নিট পিক ব্রাইটনেস অফার করা যেতে পারে এবং এতে কর্নিং গরিলা গ্লাস 7 থাকতে পারে।
প্রসেসর হিসেবে ডিভাইসটি Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট সহ আসবে বলে জানা গেছে এবং 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা হবে। এতে 68W ফাস্ট চার্জিং সহ 7000mAh সিলিকন-কার্বন ব্যাটারি থাকতে পারে।
ক্যামেরার ক্ষেত্রে আপকামিং এজ 70 ফিউশনে OIS সহ 50MP Sony LYTIA মেইন সেন্সর এবং ম্যাক্রো সাপোর্ট সহ একটি 13MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া যেতে পারে। ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: 12000 টাকার কম দামে কিনুন 32-ইঞ্চি বড় ডিসপ্লে Smart TV, সবচেয়ে সস্তা 7999 টাকার
কেমন হবে মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের ডিজাইন
এজ 70 ফিউশন ফোনটি লেদার টেক্সচার্ড ফিনিশ অফার করবে বলে জানা গেছে। এতে IP68 এবং IP69 জল এবং ধুলো রেসিস্টেন্ট ফিচার থাকতে পারে, পাশাপাশি MIL-STD-810H সামরিক-গ্রেড সার্টিফিকেশনও থাকতে পারে।
ভারতে মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের দাম কত হবে
দামের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি 29,999 টাকা শুরুর দামে আসতে পারে। এটি 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলের দাম হতে পারে। তবে, এই মুহূর্তে এই তথ্য নিশ্চিত করা হয়নি।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile