12000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে 8000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন

HIGHLIGHTS

আপনি যদি দীর্ঘ ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইছেন যা একবার চার্জে সারাদিন চলবে, তবে realme Narzo 100x 5G সস্তায় কেনার সুযোগ রয়েছে

Flipkart Diwali Sale 2026 সেল চলছে যেখানে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনটি 20 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে

নারজো 100এক্স 5জি ফোনটি সোজা 12,379 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে

12000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে 8000mAh ব্যাটারি সহ Realme 5G স্মার্টফোন

আপনি যদি দীর্ঘ ব্যাটারি সহ স্মার্টফোন কিনতে চাইছেন যা একবার চার্জে সারাদিন চলবে, তবে realme Narzo 100x 5G সস্তায় কেনার সুযোগ রয়েছে। আসলে Flipkart Diwali Sale 2026 সেল চলছে যেখানে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনটি 20 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, এতে থাকছে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার, যার পরে ফোনের দাম আরও কমে যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের দাম, ডিসকাউন্ট, ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

realme Narzo 100x 5G Deal price on Flipkart Diwali Sale

দামের কথা বললে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের 4GB+128GB স্টোরেজ মডেলটি 19,620 টাকায় বিক্রি হচ্ছে। তবে ফোনটি 31,999 টাকা দামে লিস্ট করা। যার মানে নারজো 100এক্স 5জি ফোনটি সোজা 12,379 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: Samsung লঞ্চ করল 6000mAh ব্যাটারি সহ সস্তা স্মার্টফোন, জানুন ফিচার এবং দাম কত

realme Narzo 100x 5G Deal price on Flipkart Diwali Sale

অফারের কথা বললে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে 1700 টাকার ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম কমে 17,920 টাকায় কেনা যাবে। ফোনের এই অফারটি SBI ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে পাওয়া যাবে।

এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 15,650 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে রয়েছে Android 16 ভিত্তিক realme UI 7.0 অপারেটিং সিস্টামে কাজ করে।

প্রসেসর হিসেবে MediaTek Dimensity 6300 চিপসেটে চলে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোন। এটি 6nm প্রসেসে তৈরি অক্টা-কোর প্রসেসরে কাজ করে। এতে 5300mm Airflow Vapor চেম্বর রয়েছে।

ডিসপ্লে হিসেবে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে 1570×720 পিক্সেল রেজোলিউশন সহ 6.8 ইঞ্চির HD+ ডিসপ্লে সাপোর্ট করে। এটি 144Hz রিফ্রেশ রেট এবং 1200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি জল এবং ধুল থেকে সুরক্ষিত রাখতে IP65 রেটিং সহ আসে।

আরও পড়ুন: Indian Railways Night Charging Rule: চলন্ত ট্রেনে মোবাইল ফোন চার্জ করতে মানতে হবে এই নিয়ম, ভারতীয় রেলের কড়া পদক্ষেপ

পাওয়ার দিতে রিয়েলমি নারজো 100এক্স 5জি ফোনে 8000mAh ব্যাটারি দেওয়া। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile