Indian Railways Night Charging Rule: চলন্ত ট্রেনে মোবাইল ফোন চার্জ করতে মানতে হবে এই নিয়ম, ভারতীয় রেলের কড়া পদক্ষেপ
ট্রেনে যাত্রা করার সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া নিয়ে ভারতীয় রেল (Indian Railways) একটি ঘোষণা করেছে
রেলওয়ে বোর্ড নির্দেশ অনুযায়ী, চলন্ত ট্রেনে রাত থেকে ভোর পর্যন্ত ট্রেনের সমস্ত চার্জিং পয়েন্টের বন্ধ রাখা হবে
রেলওয়ে বোর্ডের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত ট্রেনের সমস্ত চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ রাখা হবে
ট্রেনে যাত্রা করার সময় মোবাইল ফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া নিয়ে ভারতীয় রেল (Indian Railways) একটি ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী রাতের সময় মোবাইল চার্জ করা নিয়ে কঠোর নির্দেশ জারি করেছে। রেলওয়ে বোর্ড নির্দেশ অনুযায়ী, চলন্ত ট্রেনে রাত থেকে ভোর পর্যন্ত ট্রেনের সমস্ত চার্জিং পয়েন্টের বন্ধ রাখা হবে। রেলওয়ে জানিয়েছে, রাতের নির্দিষ্ট সময়ে চার্জিং পয়েন্ট বন্ধ রাখার দায়িত্ব রেলকর্মীদের দেওয়া হয়েছে।
Surveyকোন সময় বন্ধ থাকবে চার্জিং পোর্ট
চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড রোধ এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ভারতীয় রেল রাতের বেলায় মোবাইল ও ল্যাপটপ চার্জ করার নিয়মে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। রেলওয়ে বোর্ডের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, প্রতিদিন রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত ট্রেনের সমস্ত চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
🚨TRAIN TRAVEL ALERT: No more overnight phone charging on Indian Railways! 🔌❌ If you’re traveling overnight by train, keep those power banks pre-charged before boarding. The Railway Board has cracked down with strict orders across all zones to completely switch off coach charging sockets between 11:00 PM and 5:00 AM. What triggered this? A passenger’s power bank recently exploded inside a coach due to an overnight charging lapse. To prevent major fire hazards while passengers are asleep, surprise inspections are now mandated, and zero exceptions will be allowed. Safety measure or major inconvenience? What’s your take? 👇
— Jharkhand Rail Users (@JharkhandRail) October 27, 2026
শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ড রোধ করতে নতুন নিয়ম
রাতে যাত্রীরা ঘুমিয়ে পড়লে চার্জে থাকা মোবাইল, ল্যাপটপ বা পাওয়ার ব্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে শর্ট সার্কিট ঘটাতে পারে। সম্প্রতি একটি ট্রেনে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণের ঘটনার পর এই পুরনো নিয়মটি আরও কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রেনের অনবোর্ড রেল কর্মীরা ঠিক রাত 11টায় সুইচবোর্ড থেকে চার্জিং লাইনের কানেকশন বন্ধ করে দেবেন এবং এতে কোনো ব্যতিক্রম করা হবে না। নিয়মটি ঠিকমতো মানা হচ্ছে কি না তা দেখতে রেলের আধিকারিকরা আচমকা ট্রেন পরিদর্শন করবেন।
যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে যে রাতের ট্রেনে ভ্রমণের আগে আপনার মোবাইল এবং পাওয়ার ব্যাঙ্ক সম্পূর্ণ চার্জ করে রাখুন যাতে মাঝরাতে চার্জ শেষ হয়ে সমস্যায় পড়তে না হয়।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
