সারা বছর আনলিমিটেড কলিং, প্রতিদিন 2.6GB ডেটা সহ BSNL এর সস্তা রিচার্জ প্ল্যান, আগামীকাল শেষ হচ্ছে এই অফার
আপনি যদি BSNL সিম কার্ড ব্যবহার করেন, তাহলে আপনার জন্য সুখবর। দেশের সরকারী কোম্পানি গ্রাহকদের একটি বিশেষ অফার দিচ্ছে, তবে এই অফারটি আগামীকাল 24 ফেব্রুয়ারী শেষ হয় যাবে। আসলে ভারত সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি Bharat Connect 26 নামে প্ল্যান চালু করেছে, যা লিমিটেড সময়ের জন্য অফার করা হয়েছে।
Surveyযেমনটি আমরা আগেই জানিয়েছি যে এই অফারটি আগামীকাল, 24 ফেব্রুয়ারী শেষ হচ্ছে। তাই, গ্রাহকদের কাছে এই দুর্দান্ত বার্ষিক প্ল্যানটি রিচার্জ করার শেষ সুযোগ রয়েছে। আসুন প্রথমে এই প্ল্যানের সুবিধাগুলি জেনে নেওয়া যাক।
BSNL Bharat Connect 26 প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যায়
Choose smarter connectivity with BSNL Bharat Connect 26 Plan and Enjoy 2.6GB data/day, unlimited calls, 100 SMS/day & 365 days validity all at just ₹2626.
— BSNL India (@BSNLCorporate) February 22, 2026
Recharge smart via #BReX 👉 https://t.co/41wNbHpQ5c
Offer valid till 24 Feb 2026. #BharatConnect26 #BSNL… pic.twitter.com/D13rPe5iS4
বিএসএনএল এর এই বার্ষিক প্ল্যানে, গ্রাহকরা একবার রিচার্জ করলে পুরো 365 দিনের জন্য বিভিন্ন ধরণের সুবিধা পাবেন। এই প্ল্যানে প্রতিদিন 2.6 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড কলিংও পাওয়া যাবে।
এছাড়াও, এই প্ল্যানে প্রতিদিন 100 SMS এবং 365 দিনের ভ্যালিডিটি রয়েছে। কোম্পানির এই প্ল্যানের দাম 2626 টাকা, যা বছরভর আনলিমিটেড ব্যবহারের কথা বিবেচনা করলে খুবই সস্তায় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: 25 ফেব্রুয়ারি লঞ্চ হচ্ছে Samsung Galaxy S26 series স্মার্টফোন, জানুন কেমন হবে ফিচার এবং স্পেসিফিকেশন
ভারত কানেক্ট 26 প্ল্যানটি কোথা থেকে রিচার্জ করা যাবে
আপনি সহজেই বিএসএনএল এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। কোম্পানি জানিয়েছে যে এই অফারটি সীমিত সময়ের জন্য এবং এটি 24 ফেব্রুয়ারী 2026 এর পরে শেষ হয়ে যাবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile