Realme C67 5G: 50MP ক্যামেরা সহ সস্তা 5G ফোন আনল রিয়েলমি, 15 হাজার টাকার কম দামে কেনা যাবে ভারতে
Realme C67 5G ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে
নতুন ডিভাইসে গ্রাহকরা 6.72 ইঞ্চি HD+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, 6GB RAM, 5000mAh ব্যাটারি মতো ফিচার রয়েছে
ডিভাইসের 4GB RAM + 128GB স্টোরজের দাম 13,999 টাকা রাখা হয়েছে
Realme C67 5G ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। লেটেস্ট ফোনটি কোম্পানি C-সিরিজের আওতায় আনা হয়েছে। এটি দুর্দান্ত ডিজাইন সহ একটি এন্ট্রি লেভেল 5G স্মার্টফোন।
নতুন ডিভাইসে গ্রাহকরা 6.72 ইঞ্চি HD+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, 6GB RAM, 5000mAh ব্যাটারি, MediaTek Dimensity 6100+ চিপসেটের মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন ফোনের দাম এবং বাকি স্পেসিফিকেশন।
Realme C67 দাম এবং বিক্রি
রিয়েলমি C67 5G ফোনটি দুটি স্টোরেজ সহ ভারতে লঞ্চ হয়েছে।
ডিভাইসের 4GB RAM + 128GB স্টোরজের দাম 13,999 টাকা রাখা হয়েছে। 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকার দামে কেনা যাবে।
এই স্মার্টফোন Sunny Oasis এবং Dark Purple কালার অপশনে বিক্রি হবে।
এই ফোনের বিক্রি Realme.com এবং Flipkart সাইটে 20 ডিসেম্বর দুপুর 12 টায় শুরু হবে। তবে স্পেশাল আর্লী এক্সেস সেল 16 ডিসেম্বর থেকে শুরু হবে।
গ্রাহকরা লঞ্চ অফারর আওতায় 2,000 টাকা ছাড়ও পেতে পারেন।
Realme C67 5G-এর স্পেসিফিকেশন এবং ফিচার
রিয়েলমি নতুন ফোনে 6.72 ইঞ্চি FHD+ LCD পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। ফোনে রেজোলিউশন 2400 x 1080 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এর মতো সাপোর্ট রয়েছে।
এই স্মার্টফোন MediaTek Dimensity 6100 Plus প্রসেসরে কাজ করবে।
রিয়েলমি ফোনে 6GB LPDDR4x RAM + 128GB UFS 2.2 স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনে 6GB পর্যন্ত ডাইনামিক RAM সাপোর্ট রয়েছে।
ক্যামেরা সেটআপের কথা বললে, স্মার্টফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং রিয়ারে 2-মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রিয়েলমি ফোনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 33W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই নতুন এবং সস্তা ফোনটি Android 13 ভিত্তিক Realme UI 4.0 অপারেটিং সিস্টামে কাজ করে।