সস্তা দামের Realme C65 5G ভারতে শীঘ্রই করবে এন্ট্রি, লঞ্চের আগে প্রাইস এবং ফিচার লিক
Realme এর তরফে শীঘ্রই ভারতে তার নতুন স্মার্টফোন Realme C65 5G আনা যেতে পারে
একটি নতুন লিকে আপকামিং ফোনের দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন পর্যন্ত সমস্ত ডিটেল জানা গিয়েছে
আপকামিং ফোনটি কোম্পানির C-Series এর প্রথম 5G স্মার্টফোন হতে পারে
Upcoming Realme Phone: রিয়েলমি এর তরফে শীঘ্রই ভারতে তার নতুন স্মার্টফোন Realme C65 5G আনা যেতে পারে। কোম্পানির তরফে এখনও পর্যন্ত এই সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েনি। তবে ফোনটি লঞ্চের আগেই বেশ অনেকবার লিকে দেখা গিয়েছে। এখন একটি নতুন লিকে আপকামিং ফোনের দাম থেকে শুরু করে স্পেসিফিকেশন পর্যন্ত সমস্ত ডিটেল জানা গিয়েছে। আসুন রিয়েলমির ফোনের বিষয় জেনে নেওয়া যাক।
রিয়েলমি শীঘ্রই ভারতীয় স্মার্টফোন বাজারে রিয়েলমি C65 5G আনতে পারে। খবর অনুযায়ী, আপকামিং ফোনটি কোম্পানির C-Series এর প্রথম 5G স্মার্টফোন হতে পারে। রিয়েলমি ফোনটি ডিসেম্বর মাসে লঞ্চ হতে পারে।
রিয়েলমি ফোনটি 4GB RAM থেকে 8GB পর্যন্ত RAM অপশনে আসতে পারে। এছাড়া ফোনের দাম সম্পর্কেও রিপোর্টে বলা হয়েছে।
রিয়েলমি C65 5G ফোনের দাম ভারতে 12,000 থেকে 15,000 টাকার মধ্যে হতে পারে। ফোনটি মডেল নম্বর YS IN RMX3782 এর সাথে দেখা গিয়েছে। লিক থেকে জানা গিয়েছে যে ফোনে 128GB স্টোরেজ দেওয়া যেতে পারে।
আপকামিং ফোনটি গ্রিন এবং পার্পল কালার ভ্যারিয়্যান্টে লঞ্চ করা যেতে পারে। এছাড়াও এই ডিভাইসের অন্যান্য স্পেসিফিকেশন এখনও প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই এই বিষয় ঘোষণা করতে পারে।