Realme এর 7000mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোনের আজ প্রথম সেল, রয়েছে MediaTek Dimensity 6300 চিপসেট

রিয়েলমি গতকাল 12 অগাস্ট তার নতুন 5G স্মার্টফোন Realme 16x 5G লঞ্চ করেছে। রিয়েলমি 16এক্স 5জি ফোনটি মিড-রেঞ্জ ডিভাইস সেগামেন্টে আনা হয়েছে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং হাই-রিফ্রেশ রেট ডিসপ্লে সহ আসে। আজ 13 অগাস্ট ভারতে রিয়েলমি 16এক্স 5জি ফোনের প্রথম সেল আজ শুরু হয়েছে। যারা খুব বেশি খরচ না করেই প্রতিদিনের কাজের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স সহ ফোন খুঁজছেন, তাদের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। আসুন এর দাম ও অফারগুলো দেখে নেওয়া যাক…

ভারতে Realme 16x 5G ফোনের দাম কত এবং সেল অফার কী

কোম্পানি ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে বাজারে এনেছে। রিয়েলমি 16এক্স 5জি ফোনের 4GB + 128GB মডেলের দাম 25,999 টাকা, 6GB + 128GB মডেলের দাম 27,999 টাকা এবং 6GB + 256GB মডেলের দাম 30,999 টাকা। নতুন রিয়েলমি 16এক্স 5জি ফোনটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: Glory White এবং Endurance Brown।

বিশেষ অফারের মধ্যে রয়েছে 2000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অথবা EMI পেমেন্টে 1000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। এছাড়া ‘নো-কস্ট ইএমআই’ সুবিধাও রয়েছে, যার পরে ফোনের দাম আরও কমে যাবে।

আরও পড়ুন: Google Pixel 11 সিরিজ কিনবেন? কেনার আগে দেখে নিন কোন দেশে সবচেয়ে সস্তা, ভারত সহ আমেরিকা, জাপান এবং ইউকে দাম কত

আজ, 13 আগস্ট দুপুর 12টা থেকে Flipkart, realme.com এবং সাধারণ রিটেল স্টোর থেকে ফোনের বিক্রি শুরু হচ্ছে।

রিয়েলমি 16এক্স 5জি এর স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের কথা বললে, রিয়েলমি 16এক্স 5জি ফোনে রয়েছে 6.81 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 144Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি হাই-ব্রাইটনেস মোড-এ 1200 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করে।

এতে রয়েছে বিশাল 7000mAh ব্যাটারি এবং এটি 45W SUPERVOOC চার্জিং, বাইপাস চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটি MediaTek Dimensity 6300 চিপসেটে কাজ করে, যার সাথে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ। এটি Android 16 -এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0-তে চলে।

ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 5,300mm² এর AirFlow EV System’ এবং GT Boost প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রিয়েলমির দাবি, ফোনটি টানা পাঁচ বছর পর্যন্ত কোনো লেগ ছাড়া পারফরম্যান্স দিতে পারে।

ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা। এতে Ultra Clarity, Eraser, Glare Remover, Motion Photo এবং Dual-View Video এর মতো বিশেষ AI টুলস রয়েছে।

আরও পড়ুন: Amazon Freedom Sale এর আজ শেষ দিন, iQOO ফোনে দেদার ছাড়, 17 হাজারের কম দামে 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

ডিভাইসটি Google Gemini সাপোর্ট করে। এছাড়া, এতে রয়েছে IP65 রেটিং এবং Rain Touch Mode, যার ফলে ভেজা আঙুলেও ফোনটি ব্যবহার করা সম্ভব।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :