Amazon Freedom Sale এর আজ শেষ দিন, iQOO ফোনে দেদার ছাড়, 17 হাজারের কম দামে 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

Amazon Freedom Sale এর আজ শেষ দিন, iQOO ফোনে দেদার ছাড়, 17 হাজারের কম দামে 6500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা

আজ 12 অগাস্ট Amazon Great Freedom Sale এর শেষ দিন। আপনি যদি কোনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে আজ রাত পর্যন্তই সেই সুযোগ পাবেন। অ্যামাজন ফ্রিডম সেলে এমনই একটি সস্তা স্মার্টফোন পাওয়া যাচ্ছে যা হল iQOO Z11 Lite 5G, যা ডিসকাউন্টে অনেকটা সস্তায় কেনা যাবে। এতে কুপন এবং ব্যাঙ্ক অফারের মতো সুবিধাও রয়েছে। আইকু জি11 লাইট ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং MediaTek Dimensity 6300 প্রসেসর। এখানে আইকু জি11 লাইট ফোনে ছাড়, অফার সম্পর্কে এখানে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে iQOO Z11 Lite ফোনের দাম এবং অফার

অ্যামাজনে আইকু জি11 লাইট ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম 19,499 টাকায় লিস্ট করা হয়েছে। সেলের সময় আইকু জি11 লাইট ফোনে 500 টাকার কুপন অফার দেওয়া হচ্ছে। যার পরে ফোনের দাম 19 হাজারের কম হয় যাবে।

আরও পড়ুন: Bengal Freedom Fighter AI Prompts: স্বাধীনতা দিবসে ফ্রিডম ফাইটারদের ছবি তৈরি করবেন AI-তে? এই প্রম্পট দিলেই ফুটে উঠবে ইতিহাস ও দেশাত্মবোধ

আইকু জি11 লাইট ফোনের ফিচার ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, আইকু জি11 লাইট ফোনে রয়েছে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রেজোলিউশন 1600×720 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz, পিক ব্রাইটনেস 1200 নিটস এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। সিকিউরিটির জন্য ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

এটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে এবং Android 16 ভিত্তিক Origin OS 6 সহ আসে। এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6500mAh ব্যাটারি রয়েছে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, জি11 লাইট ফোনের পেছনে রয়েছে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং f/3.0 অ্যাপারচার সহ 0.08 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে f/2.2 অ্যাপারচারসহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: Redmi Note 17 5G vs Realme 15 5G vs Nothing Phone 3a: ডিসপ্লে, পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি সহ দামের তুলনা

এছাড়া ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে। কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 5G, ডুয়াল 4G VoLTE, 3.5mm অডিও জ্যাক, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.4, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি 2.0 পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile