Realme ভারতে তার লেটেস্ট স্মার্টফোন সিরিজ Realme 12 Pro Series 5G আনতে চলেছে। বহু প্রতীক্ষিত লঞ্চ ইভেন্টে দুটি স্মার্টফোন বাাজারে আনা হবে। এই সিরিজের আওতায় Realme 12 Pro 5G এবং Realme 12 Pro Plus 5G আসবে।
Survey
✅ Thank you for completing the survey!
রিয়েলমির এই ইভেন্ট ভারতে দুপুর 12 টায় শুরু হবে। আপকামিং স্মার্টফোন ঘিরে উত্তেজনা বাড়াতে রিয়েলমি আইকনিক শাহরুখ খানকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছেন। ফোনের লাইভ ইভেন্ট কোম্পানি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বা কোম্পানির দেওয়া ডেডিকেটেড লাইভ স্ট্রিমের মাধ্যমে দেখা যাবে।
সম্প্রতি একটি লিক থেকে জানা গিয়েছে, রিয়েলমি 12 প্রো এবং প্রো প্লাস ফোনে কার্ভ এজ AMOLED ডিসপ্লে থাকবে।
দুটি ফোনে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে এবং ফোনের সাথে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে।
একটি খবর অনুযায়ী, রিয়েলমি 12 প্রো প্লাস স্মার্টফোনে কোয়ালকম Snapdragon 7s Gen 2 প্রসেসর থাকতে পারে। তবে প্রো মডেলে অক্টা-কোর প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে।
Realme 12 Pro Series
ফোনটি 6GB RAM+128GB, 8GB+128GB, 12GB+512GB এবং 16GB+1TB স্টোরেজ সহ আসতে পারে।
কোম্পানি জানিয়েছে যে রিয়েলমি 12 প্রো সিরিজে 200 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এটি রিয়েলমি পেরিস্কোপ ক্যামেরা হবে। এতে 120X জুম দেওয়া হবে। লিক অনুযায়ী, ফোনে ফ্রন্ট সেন্সর হিসেবে 32 মেগাপিক্সেলের লেন্স দেওয়া যেতে পারে। তবে এখন পর্যন্ত ফোনের সমস্ত সেন্সরের বিষয় জানানো হয়েনি।
রিয়েলমি 12 প্রো সিরিজের দুটি মডেলে পাওয়ার দিতে 4800mAh ব্যাটারি পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile