POCO 5G ফোনের নতুন মডেল লঞ্চ, প্রথম সেলে 2 হাজার টাকা সস্তায় কেনার সুয়োগ
POCO আগস্ট মাসে M-Series এর তার স্মার্টফোন POCO M6 Pro 5G লঞ্চ করেছিল
কোম্পানি তার নতুন ভ্যারিয়্যান্ট 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেল চালু করেছে
কোম্পানি 14,999 টাকায় Poco M6 PRO 5G এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে
POCO আগস্ট মাসে M-Series এর তার স্মার্টফোন POCO M6 Pro 5G লঞ্চ করেছিল। এখন কোম্পানি তার নতুন ভ্যারিয়্যান্ট 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেল চালু করেছে। আপনি যদি বেশি RAM এবং স্টোরেজ সহ কোনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তবে পোকোর নতুন মডেলটি একটি ভাল বিকল্প হতে পারে।
আসুন পোকো-র সদ্য লঞ্চ হওয়া স্মার্টফোন Poco M6 PRO 5G-এর দাম এবং সেল ডিটেল জেনে নেওয়া যাক।
পোকো M6 PRO 5G ফোনের দাম এবং প্রথম সেল
পোকো 5G ফোনের নতুন মডেলটি 8GB RAM এবং 256GB স্টোরেজে আনা হয়েছে। এই ফোনের বিক্রি আজ দুপুর 12টা থেকে শুরু হয়ে গিয়েছে। এই ফোনের বিক্রি অনলাইন শপিং ওয়েবসাইট Flipkart থেকে করা হচ্ছে।
কোম্পানি 14,999 টাকায় Poco M6 PRO 5G এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। তবে, Poco তার গ্রাহকদের ফোন কেনার উপর বিশেষ ছাড় দিচ্ছে।
POCO M6 Pro 5G স্পেসিফিকেশন
পোকো ফোনে 6.79 ইঞ্চি FSD Plus স্ক্রিন রয়েছে। ডিসপ্লেতে পাঞ্চ হোল ডিজাইন, 90Hz রিফ্রেশ রেট, 550 nits ব্রাইটনেস দেওয়া হয়েছে।
এই পোকো ফোনটি কোয়ালকম Snapdragon 4 Gen 2 octacore প্রসেসরে কাজ করে।
ক্যামেরার কথা বললে, এই ফোনের রিয়ারে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2-মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে রয়েছে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই স্মার্টফোনটি Android 13-এর উপর ভিত্তি করে MIUI 14-এ কাজ করে।