8000mAh ব্যাটারি সহ OPPO আনছে শক্তিশালী 5G স্মার্টফোন, 29 সেপ্টেম্বর হবে লঞ্চ, থাকবে 144Hz AMOLED ডিসপ্লে
ওপ্পো ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Oppo K14 Plus 5G লঞ্চের ঘোষণা করে দিয়েছে
আপকামিং ওপ্পো কে14 প্লাস 5জি ফোনটি ভারতে 29 সেপ্টেম্বর দুপুর 12টায় লঞ্চ হতে চলেছে
ওপ্পো কে14 প্লাস 5জি ফোনে থাকবে 8000mAh ব্যাটারি যা 45W SuperVOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে
ওপ্পো ভারতীয় বাজারে তাদের নতুন স্মার্টফোন Oppo K14 Plus 5G লঞ্চের ঘোষণা করে দিয়েছে। ওপ্পো কে14 5জি ফোনটি চলতি মাসের শেষে ভারতে আসবে বলে নিশ্চিত করেছে সংস্থা। তবে লঞ্চের আগেই কোম্পানি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart এ একটি মাইক্রোসাইটের মাধ্যমে এর বেশিরভাগ ফিচার এবং ডিজাইন প্রকাশ করেছে। ওপ্পো কে14 প্লাস 5জি ফোনে বিশাল 8000mAh ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। আসুন ওপ্পো কে14 প্লাস 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Surveyভারতে Oppo K14 Plus 5G লঞ্চের তারিখ কবে
আপকামিং ওপ্পো কে14 প্লাস 5জি ফোনটি ভারতে 29 সেপ্টেম্বর দুপুর 12টায় লঞ্চ হতে চলেছে। লঞ্চের পর স্মার্টফোনটি ফ্লিপকার্ট এবং ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট দুটি জায়গাতেই কেনার জন্য পাওয়া যাবে।
A new standard of everyday performance is here. Meet the #OPPOK14Plus 5G, built to perform, with the durability to go the distance.
— OPPO India (@OPPOIndia) September 23, 2026
Launching 29th September, on Flipkart. Stay tuned!
Know more – https://t.co/K0JVOUDo17#PoweredToPerformBuiltToLast #OPPOK14Series pic.twitter.com/0NZiXu5BOo
ওপ্পো কে14 প্লাস 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ওপ্পো কে14 প্লাস 5জি ফোনে থাকবে 8000mAh ব্যাটারি যা 45W SuperVOOC ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করে। ফোনের ব্যাটারি 6 বছর পর্যন্ত ব্যবহারের পরেও 80 শতাংশ পর্যন্ত ভাল থাকবে বলে দাবি করেছে কোম্পানি। সংস্থা দাবি করছে যে এটি তাদের সেগমেন্টের সবচেয়ে ‘স্মুথ’ পারফরম্যান্সের ফোন, যা ছয় বছর পর্যন্ত নির্ভরযোগ্য কার্যক্ষমতা নিশ্চিত করবে। এর সাথে ফোনে ছয় বছরের স্মুথনেস প্রোটেকশন গ্যারান্টিও থাকছে।
আপকামিং ওপ্পো ফোনটি MediaTek Dimensity 7360 Max চিপসেটে কাজ করবে। AnTuTu বেঞ্চমার্কে এই চিপসেটটি 1 মিলিয়নেরও বেশি স্কোর করেছে, যা এর উন্নতমানের পারফরম্যান্সের ইঙ্গিত দেয়।
ডিসপ্লে হিসেবে, ওপ্পো কে14 প্লাস 5জি ফোনে থাকছে 6.78-ইঞ্চি সাইজের 1.5K AMOLED আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, যাতে 144Hz রিফ্রেশ রেট, 3600 নিটস পিক ব্রাইটনেস এবং 450 PPI পিক্সেল ডেনসিটি রয়েছে। নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, ওপ্পো কে14 প্লাস 5জি ফোনের পেছনে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা থাকবে।
আরও পড়ুন: 5000 টাকা ছাড়ের সাথে আজ প্রথম সেল Redmi Note 17 Pro Max 5G ফোনের, রয়েছে 10000mAh ব্যাটারি
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড-ভিত্তিক ColorOS 16-এ চলবে এছাড়া, ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP69K রেটিং দেওয়া হয়েছে। ডিভাইসে 8 জিবি RAM এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এবং এতে RAM বাড়িয়ে 16 জিবি পর্যন্ত করার সুবিধাও পাওয়া যাবে। পাশাপাশি, এতে 5000mm² SuperCool VC সিস্টেমও থাকবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
