5000 টাকা ছাড়ের সাথে আজ প্রথম সেল Redmi Note 17 Pro Max 5G ফোনের, রয়েছে 10000mAh ব্যাটারি
Xiaomi এর সবচেয়ে বড় ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max 5G স্মার্টফোনের আজ 23 সেপ্টেম্বর প্রথম সেল রাখা হয়েছে
রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনে রয়েছে বিশাল 10000mAh ব্যাটারি, 12GB RAM এবং Snapdragon 6 Gen 5 প্রসেসর
রেডমি নোট 17 প্রো ম্যাক্স স্মার্টফোনের বেস ভ্যারিয়্যান্ট 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা
Xiaomi এর সবচেয়ে বড় ব্যাটারি সহ Redmi Note 17 Pro Max 5G স্মার্টফোনের আজ 23 সেপ্টেম্বর প্রথম সেল রাখা হয়েছে। বলে দি যে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি গত সপ্তাহে ভারতে লঞ্চ করা হয়েছিল। রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনে রয়েছে বিশাল 10000mAh ব্যাটারি, 12GB RAM এবং Snapdragon 6 Gen 5 প্রসেসর। আজ Amazon সাইটে প্রথম সেল অফারের সাথে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি 5000 টাকা সস্তায় কেনার সুযোগর রয়েছে। আসুন দেরি না করে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনের সেল প্রাইস, অফার এবং ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveyRedmi Note 17 Pro Max 5G Price in India
দামের কথা বললে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি ভারতে দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। স্মার্টফোনের বেস ভ্যারিয়্যান্ট 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 49,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেলটি 55,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। Amazon সাইটে রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5G ফোনটি Secret Sunrise, Matcha Green এবং Stealth Black কালার অপশনে আসে।

প্রথম সেল অফারের আওতায় রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি 5000 টাকা ছাড়ে কেনা যাবে। ছাড়ের পর ফোনের দাম কমে বেস মডেলের দাম 44,999 টাকা এবং 12GB RAM মডেলটি 50,999 টাকায় কেনা যাবে। বলে দি যে SBI Card, Axis Bank, Kotak Mahindra Bank এবং IDFC FIRST Bank কার্ড পেমেন্টেই এই অফারটি নিতে পারবেন গ্রাহকরা। আসুন এক নজরে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
Ready to experience the true #mAhsterOfStrength?
— Redmi India (@RedmiIndia) September 22, 2026
Upgrade to 3-day battery endurance, 3m drop protection, and stunning color-shifting aesthetics with the #REDMINote17ProMax 5G.
Sale starts Tomorrow.
Know More: https://t.co/iChlviBYxR pic.twitter.com/9OEV3v6yGl
ফিচারের কথা বললে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর বড় ব্যাটারি। পাওয়ার দিতে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনে রয়েছে 10,000mAh ব্যাটারি সাপোর্ট, যা 6 বছর পর্যন্ত ভাল থাকবে বলে দাবি করেছে কোম্পানি। কোম্পানির দাবি যে একবার চার্জে এই ফোনটি 4 দিন পর্যন্ত কাজ করবে। ফাস্ট চার্জিং করতে এতে 100W HyperCharge সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে 27W reverse চার্জিং ফিচার, যার সাথে আপনি এই ডিভাইস দিয়ে বাকি মোবাইলও চার্জ করতে পারবেন।
ডিসপ্লের ক্ষেত্রে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনে 6.83 ইঞ্চির 1.5K স্ক্রিন রয়েছে। এটি Flat AMOLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট, 3500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। দীর্ঘ সময় পর্যন্ত ফোন ব্যবহার করলেও যাতে চোখ খারাপ না হয় তার জন্য লো ব্লু লাইট এবং ফ্লিকার ফ্রি সার্টিফাইড তৈরি করা হয়েছে।
প্রসেসর হিসেবে রেডমি নোট 17 প্রো ম্যাক্স ফোনটি Qualcomm Snapdragon 6 Gen 5 চিপসেটে কাজ করে। এটি 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 256GB/512GB পর্যন্ত UFS স্টোরেজ অপশন সহ পেয়ার করা।
আরও পড়ুন: 5500mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Motorola 5G স্মার্টফোনে দেদার ছাড়, জানুন নতুন দাম কত
ফটোগ্রাফির ক্ষেত্রে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স 5জি ফোনের রিয়ারে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
