8000mAh ব্যাটারি সহ আসবে OnePlus এর সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, ভারতে চলতি মাসের শেষে হবে লঞ্চ
ওয়ানপ্লাস শীঘ্রই ভারতে সস্তা দামের সেগামেন্টে একটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে। OnePlus N6 সিরিজের স্মার্টফোনগুলোর দাম OnePlus Nord সিরিজের তুলনায় কম হবে। এই নতুন সিরিজের প্রথম ফোন হিসেবে আসছে ওয়ানপ্লাস এন6, যা এই মাসেই ভারতে বাজারে লঞ্চ হবে। ইতিমধ্যে আপকামিং ওয়ানপ্লাস ফোনটি ই-কমার্স সাইট Amazon লিস্ট করা হয়েছে। আপকামিং ওয়ানপ্লাস ফোনের কিছু ফিচারও প্রকাশ হয়েছে। সম্প্রতি আসা রিপোর্ট অনুযায়ী এই ওয়ানপ্লাস ফোনটি ভারতে আসা সবচেয়ে সস্তা স্মার্টফোন হতে পারে। এখন কোম্পানি ওয়ানপ্লাস এন6 ফোনের ব্যাটারি ডিটেল প্রকাশ করেছে।
SurveyOnePlus N6 ফোনে থাকবে 8000mAh ব্যাটারি
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে ওয়ানপ্লাস জানিয়েছে যে ওয়ানপ্লাস এন6 ফোনে থাকবে 8000mAh ব্যাটারি। ওয়ানপ্লাস এন6 ভারতে 30 জুন লঞ্চ হবে।
আরও পড়ুন: মাত্র 99 টাকায় আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Vodafone Idea এর প্ল্যান, Jio-Airtel এর হাওয়া টাইট
#OnePlusN6 packs a massive 8000mAh battery, so you can keep scrolling, streaming and gaming without constantly looking for a socket.
— OnePlus India (@OnePlus_IN) June 17, 2026
Get notified: https://t.co/epVDSKIr94 pic.twitter.com/uNyoGjOMqP
এর আগে কোম্পানি OnePlus Nord CE 6 ফোনটিও 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করেছিল। এই সিরিজের সবচেয়ে সস্তা ফোন Nord CE 6 Lite, যা কোম্পানি 7000mAh ব্যাটারি সহ চালু করেছিল। এই দুটি ফোন ভারতে গত মাসে 7 মে লঞ্চ হয়েছিল।
ভারতে ওয়ানপ্লাস এন6 ফোনের দাম কত হবে
দাবি করা হচ্ছে, এটি 25,000 টাকার কম দামের স্মাার্টফোন সেগামেন্টে মধ্যে এটিই হবে সবচেয়ে বড় ব্যাটারি। তবে আপকামিং ওয়ানপ্লাস এন6 ফোনের দাম 20,000 টাকার কম হবে বলে জানা গেছে। এটি সবুজ ও কালো, এই দুটি রঙে পাওয়া যাবে।
বলে দি যে, ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড সিই 6 ফোনেও একই ক্ষমতার ব্যাটারি রয়েছে। তবে সেই স্মার্টফোনের দাম 29,999 টাকা থেকে শুরু হয়।
স্মার্টফোনে ফ্ল্যাট ফ্রেম ও ফ্ল্যাট রিয়ার প্যানেল থাকবে এবং পেছনের অংশের ওপরের দিকে ক্যামেরা মডিউলটি কিছুটা উঁচু হয়ে থাকবে। ডিভাইসটির ডান দিকে পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বাটনগুলো রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
