মাত্র 99 টাকায় আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Vodafone Idea এর প্ল্যান, Jio-Airtel এর হাওয়া টাইট

মাত্র 99 টাকায় আনলিমিটেড ইন্টারনেট দিচ্ছে Vodafone Idea এর প্ল্যান, Jio-Airtel এর হাওয়া টাইট

আপনি যদি আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পেতে চান এবং Vodafone Idea এর গ্রাহক হন, তবে কোম্পানির কাছে রয়েছে 99 টাকার একটি সস্তা প্ল্যান। ভোডাফোন আইডিয়ার 99 টাকার প্ল্যানটি আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে। এটি Vi-এর একটি ডেটা অ্যাড-অন প্যাক, যেহেতু এর নিজস্ব কোনো সার্ভিস ভ্যালিডিটি নেই, তাই এটি ব্যবহার করার জন্য আপনার ফোনে আগে থেকেই একটি এক্টিভ প্ল্যান থাকা আবশ্যক। এখানে ভোডাফোন আইডিয়ার 99 টাকার প্ল্যান এবং এর সুবিধাগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone Idea এর 99 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা কী কী

ভোডাফোন আইডিয়ার 99 টাকার প্ল্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যায়। এটি একটি ডেটা অ্যাড-অন প্যাক যা দুই দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয়। তবে, এর নিজস্ব কোনো সার্ভিস ভ্যালিডিটি না থাকায়, এটি ব্যবহার করার জন্য আপনার ডিভাইসে আগে থেকেই একটি এক্টিভ টেলিকম প্ল্যান থাকা প্রয়োজন।

আরও পড়ুন: ভারতে Telegram অ্যাপ ব্লক করা সিদ্ধান্ত নিয়ে সংস্থার CEO ক্ষুব্ধ, জানিয়েছে লিক শুধু অন্য় অ্যাপে সরানো হয়েছে

এই প্ল্যানে আউটগোয়িং এসএমএস বা কল করার সুবিধা পাওয়া যাবে না। বলে দি যে, এই প্ল্যানে প্রতিদিন 20GB ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে। প্রতিদিনের লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেটের স্পিড কমে 64Kbps হয় যাবে।

তবে এয়ারটেলের কাছেও একই দামের প্ল্যান অফার করা হয়।

Airtel এর 99 টাকার প্ল্যান

এয়ারটেল গ্রাহকদের জন্যও 99 টাকার প্ল্যান রয়েছে। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যায়। দুই দিনের ভ্যালিডিটির এই প্ল্যানের নিজস্ব কোনো সার্ভিস ভ্যালিডিটি নেই। তাই এই প্যাকটি রিচার্জ করার আগে আপনার ফোনে ভ্যালিডিটি সহ একটি এক্টিভ প্ল্যান থাকতে হবে।

আরও পড়ুন: 12000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Google Pixel এর 48MP ক্যামেরা স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই ডিল

এতে প্রতিদিন 20GB হাই-স্পিড ডেটা পাওয়া যায় এবং এরপর ইন্টারনেটের স্পিড কমিয়ে 64Kbps করা হয়।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile