OnePlus 12: 5400mAh ব্যাটারি এবং 50W ওয়্যারলেস চার্জিং সহ আসছে ওয়ানপ্লাস ফোন, সামনে এল নতুন ছবি
ওয়ানপ্লাস তার নতুন পোস্টারে নিশ্চিত করেছে যে ফোনটি 5400mAh ব্যাটারির সাথে আসবে
OnePlus 12 স্মার্টফোনটি 100W SuperVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে
ওয়্যারলেস চার্জিং সহ, ফোনটি মাত্র 55 মিনিটে ফুল চার্জ করা যেতে পারে
OnePlus 12 ফোন আগামীকাল অর্থাৎ 5 ডিসেম্বর চিনের বাজারে লঞ্চ হতে চলেছে। লঞ্চের আগেই কোম্পানি তার আপকামিং ডিভাইসের সমস্ত তথ্য প্রকাশ করে দিয়েছে। আপকামিং ওয়ানপ্লাস ফোনের ব্যাটারি, চার্জিং ক্ষমতা এবং কানেক্টিভিটি অপশনের বিষয় জানা গিয়েছে।
OnePlus 12 ফোনে নতুন ছবি এল সামনে
ওয়ানপ্লাস 12 ফোনের নতুন ছবি প্রকাশ করা হয়েছে। পোস্টরে ফোনের ব্যাটারি সাইজ এবং চার্জিং ক্ষমতা জানা গিয়েছে। ওয়ানপ্লাস তার নতুন পোস্টারে নিশ্চিত করেছে যে ফোনটি 5400mAh ব্যাটারির সাথে আসবে। কোম্পানি দাবি করছে যে ফোনটি একবার চার্জে 1.79 দিন অর্থাৎ 1 দিনের বেশি সময় পর্যন্ত ব্যবহার করা যাবে।
OnePlus 12 স্মার্টফোনটি 100W SuperVOOC ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে। কোম্পানি দাবি করছে যে ফোনটি মাত্র 25 মিনিটে ফুল চার্জে করা যাবে। এছাড়া ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ক্ষমতা সহ আনা। ওয়্যারলেস চার্জিং সহ, ফোনটি মাত্র 55 মিনিটে ফুল চার্জ করা যেতে পারে। এটি ওয়ানপ্লাস ফোনে প্রথমবার দেখা যাবে।
ওয়ানপ্লাস প্রেসিডেন্ট Li Jie ডিভাইসটির নতুন ছবি শেয়ার করেছেন, যাতে ফোনটি আসল ডিজাইনে দেখা যাচ্ছে। ছবিতে ফোনটি পেল গ্রিন এবং হোয়াইট কালার অপশনে দেখা যাচ্ছে। এছাড়া আপকামিং ফোনটি আরেকটি তৃতীয় কালার অপশনে আসতে পারে, যা ব্ল্যাক রঙে হবে।