Nothing Phone 4a Series এর দুটি 5G স্মার্টফোনের সেল আজ শুরু, 32MP ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ফিচার
নাথিং সম্প্রতি ভারতে দুটি নতুন 5G ফোন বাজারে এনেছে, যা Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro এর নামে আনা হয়েছে। আজ 13 মার্চ নাথিং ফোন 4এ এবং নাথিং ফোন 4এ প্রো প্রথম সেল রাখা হয়েছে। এই নতুন স্মার্টফোন দুটি কোম্পানির 3a Series এর আপগ্রেডেড মডেল, যা দুর্ধর্ষ ক্যামেরা, ব্যাটারি লাইফ এবং ব্যাপক আপগ্রেড সহ আনা হয়েছে। আসুন এই দুটি নাথিং ফোনের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Surveyভারতে Nothing Phone 4a এবং Phone 4a Pro-এর দাম কত
দামের কথা বললে, নাথিং ফোন 4এ তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
- 8GB RAM+128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 31,999 টাকা
- 8GB RAM+256GB স্টোরেজ সহ মডেলের দাম 34,999 টাকা
- 12GB RAM+256GB স্টোরেজ সহ মডেলের দাম 37,999 টাকা
স্মার্টফোনটি কেনার সময় গ্রাহকরা 1000 টাকার ব্যাঙ্ক অফার এবং 6000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস সুবিধা পেতে পারবেন।
নাথিং ফোন 4এ প্রো মডেলটিও তিনটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
- বেস ভ্যারিয়্যান্টে 8GB + 128GB-এর দাম 39,999 টাকা।
- 8GB+256GB মডেলের দাম 42,999 টাকা
- টপ-এন্ড ভেরিয়েন্ট 12GB RAM+256GB স্টোরেজ মডেলের দাম 45,999 টাকা
নাথিং ফোন 4এ এবং নাথিং ফোন 4এ প্রো এর স্পেসিফিকেশন এবং ফিচার কী?
ডিসপ্লের কথা বললে, এই দুটি ফোনেই 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও, দুটি ডিভাইসেই Corning Gorilla Glass 7i সুরক্ষা এবং HDR10+ সাপোর্ট সুবিধা পাওয়া যায়। তবে, নাথিং ফোন 4এ প্রো ডিভাইসের ডিসপ্লে সাইজ নাথিং ফোন 4এ এর 6.78-ইঞ্চি ডিসপ্লে সাইজের তুলনায় একটু বড় যা 6.83-ইঞ্চি। সাথে ফোনের প্রো মডেলে 144Hz রিফ্রেশ রেট রয়েছে, এছাড়া 4এ ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
ক্যামেরার প্রসঙ্গে বলতে গেলে, দুটি ফোনেই ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে যা A-সিরিজে প্রথমবার পেরিস্কোপ লেন্স পাওয়া যাবে। কিন্তু প্রো মডেলে ভাল প্রাইমারি সেন্সর, 50MP Sony LYT700C ব্যবহার করা হয়েছে, তবে 4এ তে পাওয়া যাবে 50MP Samsung GN9 সেন্সর। শুধু তাই নয়, প্রো মডেলে 140x পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট পাওয়া যাচ্ছে, এবং স্ট্যান্ডার্ড মডেলটি 70x পর্যন্ত জুম অফার করে। দুটি ডিভাইস 8MP একটি আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 32MP ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
আরও পড়ুন: 17 মার্চ লঞ্চের আগ Samsung Galaxy M17e 5G ফোনে দাম ফাঁস, দাম জানলে চমকে যাবেন
দুটি নাথিং ফোনই Snapdragon 7-সিরিজের চিপসেট দেওয়া। ফোন 4এ মডেলে Qualcomm-এর Snapdragon 7s Gen 4 চিপসেট থাকলেও, ফোন 4এ প্রো মডেলে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর।
ব্যাটারির ক্ষেত্রে, দুটি ডিভাইসের স্পেসিফিকেশন বা ফিচার এক। এই ফোনে 5400mAh এর ব্যাটারি রয়েছে এবং এগুলো 50W ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। তবে, কোনো ডিভাইসেই ওয়্যারলেস চার্জিং সুবিধা দেওয়া হয়েনি।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile