Motorola ভারতে শীঘ্রই লঞ্চ করবে Edge 70 Pro+ স্মার্টফোন, থাকবে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 16GB RAM

Motorola ভারতে শীঘ্রই লঞ্চ করবে Edge 70 Pro+ স্মার্টফোন, থাকবে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 16GB RAM

Motorola Edge 70 Pro+ শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। মোটোরোলার এই আপকামিং স্মার্টফোনটি Edge 70 সিরিজের চতুর্থ মডেল হবে। এর আগে, কোম্পানি ইতিমধ্যেই Edge 70, Edge 70 Pro এবং Edge 70 Fusion স্মার্টফোন বাজারে এনেছে। কোম্পানি তার আপকামিং স্মার্টফোন মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনটি টিজ করে মাইক্রোসাইট লঞ্চ করেছে। এতে আপকামিং ফোনের বিষয় কিছু বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Motorola Edge 70 Pro+ ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী, মটোরোলো এজা 70 প্রো প্লাস ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 50 মেগাপিক্সেল সেন্সর থাকার কথা রয়েছে, যা Sony LYT-710 সেন্সরের সাথে পেয়ার করা হবে। এটি OIS সহ আসবে। এছাড়া ফোনে ফোনে মোটোরোলার ‘Super Zoom Pro’ ফিচারের পাশাপাশি 50x ডিজিটাল জুমের সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন: Realme ভারতে লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আপকামিং মোটোরোলা এজ 70 প্রো প্লাস স্মার্টফোনটি Pantone Chicory Coffee, Pantone Stormy Sea এবং Pantone Zinfandel এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে। মটোরোলা এজ 70 প্রো প্লাস স্মার্টফোনে স্কয়ার শেপ ক্যামেরা মডিউল থাকবে। এর সাথে ফোনে ফ্ল্যাট রিয়ার প্যানেল থাকবে। এই ফোনে কার্ভ ডিসপ্লে পাওয়া যাবে, যেতে সেলফি ক্যামেরার জন্য একটি ‘পাঞ্চ-হোল’ ডিজাইন রয়েছে।

ডিভাইসের ডান দিকে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোলগুলো রয়েছে, অন্যদিকে বাম দিকে একটি অতিরিক্ত বাটন রয়েছে। স্মার্টফোনটি পেছনের দিকে একটি টেলিফটো ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সুবিধা এবং 16GB পর্যন্ত RAM নিয়ে বাজারে আসবে। ভারতে এই স্মার্টফোনটি শুধুমাত্র Flipkart-থেকে বিক্রি করা হবে।

আরও পড়ুন: গরমকালে বেড়ে যায় বিদ্যুৎ খরচের চিন্তা, জানুন Split AC নাকি Window AC, কোনটি হবে বেশি সস্তা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile