গরমকালে বেড়ে যায় বিদ্যুৎ খরচের চিন্তা, জানুন Split AC নাকি Window AC, কোনটি হবে বেশি সস্তা

গরমকালে বেড়ে যায় বিদ্যুৎ খরচের চিন্তা, জানুন Split AC নাকি Window AC, কোনটি হবে বেশি সস্তা

তীব্র গরমে চারিদিকে হাহাকার করছে মানুষ। এমন সময় এয়ার কন্ডিশনার (AC) এবং কুলারগুলো কেবল বিলাসিতার বস্তু না থেকে এখন প্রয়োজনীয় জিনিস হয় উঠেছে। আপনি যদি নতুন AC কেনার কথা ভাবছেন তবে প্রায় মানুষের মাথায় একটি প্রশ্ন ওঠে, Split AC কিনবেন নাকি Window AC কিনবেন। এই দুটি মেশিন ঘরকে ঠান্ডা করে তবে তার ডিজাইন, ইনস্টলেশন, কুলিং এবং বিদ্যুৎ খরচের দিক থেকে এদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Split AC vs Window AC: পার্থক্য কী?

উইন্ডো এসি হলো একটি কম্প্যাক্ট ইউনিট রয়েছে, যা কম্প্রেসর এবং কুলিং সিস্টামের মতো সমস্ত প্রয়োজনীয় যন্ত্র একটি বক্সের মধ্যেই থাকে। এটি সাধারণত জানালার ফ্রেমে কিংবা দেয়ালের কোনো নির্দিষ্ট ফাঁকা জায়গায় ফিট করা হয়। কারণ সবকিছু একই ইউনিটে থাকে, যার কারণে উইন্ডো এসি সহজ এবং দ্রুত ইনস্টল করা যায়।

আরও পড়ুন: Portable AC নাকি Air cooler: ভ্যাপসা গরমে কে দেবে কম বিদ্যুৎ খরচে বেশি ঠান্ডা, আপনার ঘরের জন্য কোনটি সেরা

আরও পড়ুন: মাত্র 10,999 টাকার শুরু দামে Kodak ভারতে লঞ্চ করল Dolby সাউন্ড সহ সস্তা Smart TV, জানুন ফিচার কী

এর বিপরীতে, স্প্লিট এসি দুটি আলাদা ইউনিটের সাথে আসে। এর ভেতরের ইউনিটটি ঘরের ভেতরে ঠান্ডা হাওয়া ছড়িয়ে দেয়, আর বাইরের ইউনিটটি যার ভেতরে কম্প্রেসার থাকে, ঘরের বাইরে ফিট করা হয়। ডিজাইনের দিক থেকে, স্প্লিট এসি-গুলোর ডিজাইন অনেক বেশি আধুনিক এবং দেখতেও বেশ আকর্ষণীয় হয়।

স্প্লিট এসি নাকি উইন্ডো এসি: বিদ্যুৎ বিল এবং খরচ

দীর্ঘ সময় ধরে ব্যবহারের ক্ষেত্রে স্প্লিট এসি বেশি সস্তা হয়, কারণ এগুলো কম বিদ্যুৎ খরচ করে। বেশিরভাগ আধুনিক স্প্লিট এসি তেই ‘ইনভার্টার প্রযুক্তি’ থাকে, যা ঘরের তাপমাত্রার ওপর ভিত্তি করে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণ করে। এর ফলে বিদ্যুৎ বিল অনেকটাই কম আসে। তবে, একটি স্প্লিট এসি কেনা এবং ফিট করার প্রাথমিক খরচ উইন্ডো AC-এর তুলনায় কিছুটা বেশি হয়ে থাকে।

অন্যদিকে, উইন্ডো এসিগুলো কেনার ক্ষেত্রে সাধারণত বেশি সস্তা হয় এবং এগুলো ইনস্টল করার খরচও কম পড়ে। তবে, স্প্লিট এসির তুলনায় এগুলো সাধারণত বেশি বিদ্যুৎ খরচ করে থাকে।

আরও পড়ুন: BSNL Recharge Plan: 230 টাকা কম দামে পুরো মাস চলবে সিম, প্রতিদিন 2.5 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং

স্প্লিট এসি বনাম উইন্ডো এসি: আপনার ঘরের জন্য কোনটি সঠিক পছন্দ?

ছোট ঘর, গেস্ট রুম কিংবা ভাড়া করা বাড়ির জন্য উইন্ডো এসিই সবচেয়ে বেশি উপযুক্ত। বিশেষ করে যেখানে সহজে ফিট হয় যায় এবং কম খরচে কাজ হয়। প্রয়োজন অনুযায়ী এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া এই এসি-গুলোর ক্ষেত্রে বেশ সহজ। অন্যদিকে, মাঝারি থেকে বড় আকারের ঘরগুলোর জন্য স্প্লিট এসি-গুলোই বেশি উপযোগী, কারণ এগুলো ঘরকে অনেক দ্রুত ঠান্ডা করতে পারে। এছাড়া এগুলো অপেক্ষাকৃত কম আওয়াজ করে, কারণ এদের কম্প্রেসারটি ঘরের বাইরে লাগানো থাকে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile