Portable AC vs Air cooler: ভ্যাপসা গরমে কে দেবে কম বিদ্যুৎ খরচে বেশি ঠান্ডা, আপনার ঘরের জন্য কোনটি সেরা
Portable AC vs Air cooler : গরমকালে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায়, অনেকেই নিজেদের ঘর ঠান্ডা রাখার সস্তা উপায় খুঁজতে শুরু করেন। যদিও স্প্লিট এসি এবং উইন্ডো এসি এখনও বেশ জনপ্রিয়, তবুও সবাই বাড়িতে এই এসিগুলিকে স্থায়ীভাবে ফিট করাতে চান না। আবার অনেকে ভাড়া বাড়িতে থাকার কারণ ফুটো বা ড্রিল করা এড়াতে চান। ঠিক এমন গ্রাহকদের জন্যই পোর্টেবল এসি এবং এয়ার কুলার সেরা বিকল্প হতে পারে। এই দুটিই এক ঘর থেকে অন্য ঘরে সরিয়ে নেওয়া অত্যন্ত সহজ এবং এগুলো তীব্র গরম থেকে রেহাইও দেয়।
Surveyতবে, দেখতে কিছুটা একই রকম মনে হলেও, পোর্টেবল এসি এবং এয়ার কুলার, এই দুটি আলাদা আালাদাভাবে কাজ করে। বিদ্যুৎ খরচ থেকে শুরু করে ঠান্ডা করার ক্ষমতা এবং মেইনটেনেন্স খরচ পর্যন্ত, প্রতিটি আালদা আলাদাভাবে কাজ করে। আপনার জন্য সঠিক কোনটি হবে বেছে নেওয়া নির্ভর করে আপনার বাজেট, ঘরের আকার এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ের ওপর। আসুন এয়ার কুলার এবং পোর্টেবাল এসির বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Portable AC নাকি Window AC: কোন এসি কম বিদ্যুৎ খরচে দেবে বেশি কুলিং
Portable ACs এবং Air coolers কীভাবে কাজ করে
পোর্টেবল এসি কাজ করে অনেকটা সাধারণ এসির মতোই। এটিও একটি কম্প্রেসার ও রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করে ঘর ঠান্ডা করে। হাওয়া থেকে তাপ ও আর্দ্রতা টেনে নেয় এবং সেই গরম হাওয়া একটি এক্সহস্ট পাইপের মাধ্যমে বাইরে বের করে দেয়। অন্যদিকে, পোর্টেবল এয়ার কুলার কিন্তু একটু আলাদাভাবে কাজ করে। এটি ঘরের গরম হাওয়া টেনে নিয়ে জলে ভেজানো প্যাডের মধ্য দিয়ে প্রবাহিত করে। এই প্রসেসে হাওয়া ঠান্ডা হয়ে যায় এবং তারপর সেই ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে ছড়িয়ে পড়ে।

পোর্টেবল এসি নাকি এয়ার কুলার: কোনটি কম বিদ্যুৎ খরচ করে?
আপনি যদি ঠান্ডা হাওয়ার পাশাপাশি কম বিদ্যুৎ খরচের কথা মাথায় রাখছেন তবে এয়ার কুলার নিঃসন্দেহে এগিয়ে। বেশিরভাগ এয়ার কুলার মাত্র 80 থেকে 250 ওয়াট বিদ্যুৎ খরচ করে। অন্যদিকে পোর্টেবল এসিতে কম্প্রেসার থাকায় এটি অনেক বেশি বিদ্যুৎ টানে। এটি 900 ওয়াট থেকে শুরু করে 1800 ওয়াট বা তারও বেশি।
পোর্টেবল এসি বনাম এয়ার কুলার: কোনটি পরিচালনা করা বা চালানো সহজ এবং সস্তা?
এয়ার কুলারের যত্ন নেওয়া বেশ সহজ। নিয়মিত জল ভরা এবং মাঝেমধ্যে ট্যাঙ্ক ও কুলিং প্যাড পরিষ্কার করাই যথেষ্ট। অন্যদিকে, পোর্টেবল এসির ক্ষেত্রে অনেক বেশি যত্ন-আত্তির প্রয়োজন হয়। এগুলোর ফিল্টারগুলো নিয়মিত পরিষ্কার করা জরুরি। এছাড়া, রেফ্রিজারেন্ট বা ভেতরের যন্ত্রগুলির বিভিন্ন সার্ভিসিংয়েরও প্রয়োজন হতে পারে। এটি বাড়তি খরচ ও ঝামেলার কারণ হতে পারে।
আরও পড়ুন: চিপচিপে গরমে Amazon সেলে জলের দরে পাওয়া যাচ্ছে বাজেট Tower Air Cooler, সবচেয়ে সস্তা 4000 টাকার
Portable AC vs Air cooler: আপনার কোনটি কেনা উচিত?
এটা মূলত নির্ভর করে আপনি কোথায় থাকেন এবং আপনার কী দরকার তার উপর। যদি আপনার এলাকায় আর্দ্রতা বেশি থাকে এবং দ্রুত ঠান্ডার দরকার হয়, তাহলে পোর্টেবল এসি আপনার জন্য সেরা। গ্রীষ্মের ভ্যাপসা গরমে এটি দারুণ কাজ করে, তবে বিদ্যুৎ বিল একটু বেশি আসবে, এটা মাথায় রাখতে হবে।
আর যদি আপনার এলাকার আবহাওয়া শুষ্ক হয় এবং বিদ্যুৎ বিল কম রাখাটাই আপনার প্রধান লক্ষ্য, তাহলে এয়ার কুলার আদর্শ পছন্দ। ঠান্ডা করার ক্ষমতা এসির মতো জোরালো না হলেও, বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে এটি অনেক বেশি কার্যকর ও সস্তা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile