Portable AC নাকি Window AC: কোন এসি কম বিদ্যুৎ খরচে দেবে বেশি কুলিং
গরম হাওয়া এবং প্যাচপ্যাচে গরম থেকে রেহাই পেতে ইদানীং আমাদের সবার ঘরেই AC এর দরকার পড়ছে। তবে বাজারে গিয়ে অনেকেই একটা বড় দ্বিধায় পড়ে যান, সেটি হল উইন্ডো এসি (Window AC) কিনবেন নাকি পোর্টেবল এসি (Portable AC)? দুই ধরণের এসির কাজই ঘর ঠান্ডা করা হলেও, এদের ব্যবহারের সুবিধা, বিদ্যুৎতের খরচ এবং দামের মধ্যে বেশ পাথর্ক্য আছে।
Surveyআপনার ঘরের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, তা সহজে বুঝে নিতে নিচের বিষয়গুলো দেখে নিন:
Portable AC এবং Window AC তে পাথর্ক্য কী?
ব্যবহারের সুবিধা ও ইনস্টলেশন
পোর্টেবল এসি: এই এসিগুলো চাকা লাগানো ট্রলির মতো হয়। অর্থাৎ, আপনি চাইলে আজ শোবার ঘরে, তো কাল বসার ঘরে, খুব সহজেই এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, আসতে পারবেন। এর জন্য দেয়ালে বা জানালায় কোনো ভাঙচুর বা কোনো ফুটো করার প্রয়োজন হয় না। শুধু এসি থেকে বের হওয়া একটা প্লাস্টিকের পাইপ জানালার ফাঁক দিয়ে বাইরে বের করে দিতে হয়, যাতে ভেতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে যায়। যারা ভাড়ার বাড়িতে থাকেন, তাদের জন্য এটি দারুণ এক সুবিধা।
উইন্ডো এসি: এটি সরাসরি জানালার ফ্রেমে বা দেয়াল কেটে ফিট বা বসাতে হয়। একবার বসানোর পর এটিকে সহজে অন্য রুমে নেওয়া যায় না। আর এটি ফিট করার জন্য সাধারণত মেকানিক বা টেকনিশিয়ানের প্রয়োজন পড়ে।
আরও পড়ুন: Motorola আনছে দুর্দান্ত ফিচার সহ নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, প্রকাশ্যে এল ডিজাইন এবং কালার অপশন
কার বিদ্যুৎ বিল কেমন আসে?
উইন্ডো এসি: বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে উইন্ডো এসি বেশ এগিয়ে। এই এসিগুলো চালাতে ঘণ্টায় আনুমানিক 1.5 ইউনিট (kWh) বিদ্যুৎ খরচ হয়।
পোর্টেবল এসি: পোর্টেবল এসি চালাতে কিছুটা বেশি কারেন্ট লাগে। সাধারণত এটি ঘণ্টায় প্রায় 1.8 থেকে 2.0 ইউনিট বিদ্যুৎ টানে। তাই মাস শেষে কম বিল চাইলে উইন্ডো এসি-ই সেরা।
ঘর ঠান্ডা করার ক্ষমতা
উইন্ডো এসি: ঘর দ্রুত ঠান্ডা করার ক্ষেত্রে উইন্ডো এসির জুড়ি নেই। মাঝারি থেকে বড় সাইজের যেকোনো ঘর এটি খুব সহজেই এবং কম সময়ে ঠান্ডা করে ফেলতে পারে।
পোর্টেবল এসি: এটি সাধারণত ছোট ঘর বা ঘরের নির্দিষ্ট কোনো কোণ ঠান্ডা রাখার জন্য বেশি উপযোগী। বড় ঘরের সবদিক সমানভাবে ঠান্ডা করতে এটি কিছুটা সময় নেয়।
Portable AC এবং Window AC দামের পার্থক্য
উইন্ডো এসি: তুলনামূলকভাবে এর দাম কিছুটা কম। একটি 1.5 টনের উইন্ডো এসি সাধারণত 25,900 টাকা থেকে 35,00 টাকার মধ্যে পাওয়া যায়।
পোর্টেবল এসি: এগুলোর দাম একটু বেশি। মাত্র 1 টনের একটি পোর্টেবল এসি কিনতে গেলেই আপনার খরচ হতে পারে 30,000 থেকে 55,000 টাকার মতো।
আপনার জন্য কোনটা সেরা?
উইন্ডো এসি কিনুন যদি: আপনার নিজের বাড়ি থাকে, কম খরচে দ্রুত ঘর ঠান্ডা করতে চান এবং মাস শেষে বিদ্যুৎ বিল কিছুটা কম রাখতে চান।
পোর্টেবল এসি কিনুন যদি: আপনি প্রায়ই বাড়ি বদল করেন (ভাড়াটিয়াদের জন্য), ঘরের জানালায় স্থায়ীভাবে এসি বসানোর জায়গা না থাকে এবং একটি এসিই ঘুরিয়ে-ফিরিয়ে বিভিন্ন রুমে ব্যবহার করতে চান।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile