আগামীকাল ভারতে আসছে Moto G37 Series এর দুটি স্মার্টফোন, জানুন ডিসপ্লে থেকে ক্যামেরা, ব্যাটারি সমস্ত ফিচার
Motorola দুটি নতুন স্মার্টফোন Moto G37 এবং Moto G37 Power আগামীকাল 19 মে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে
মোটোলোরা এই দুটি আপকামিং ফোন মোটো জি37 এবং মোটো জি37 পাওয়ার ফোনটি Flipkart সাইট থেকে বিক্রি করা হবে
এই সিরিজের স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট প্রসেসর সহ আসবে
Motorola তাদের G-সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন Moto G37 এবং Moto G37 Power লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। মোটোলোরা এই দুটি আপকামিং ফোন মোটো জি37 এবং মোটো জি37 পাওয়ার ফোনটি Flipkart সাইট থেকে বিক্রি করা হবে। এই দুটি ফোনের লঞ্চের আগেই ফ্লিপকার্টে একটি বিশেষ মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এই সিরিজের স্মার্টফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 চিপসেট প্রসেসর সহ আসবে। সাথে এতে 7000mAh এর শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। দুটি ফোন Corning Gorilla Glass Ceramic Protection-এর সুবিধাও নিয়ে আসবে। তবে আসুন আপকামিং মোটো জি37 এবং মোটো জি37 পাওয়ার ফোনটি কবে হবে লঞ্চ এবং ফিচার কেমন হবে।
SurveyMoto G37 Series আগামীকাল লঞ্চ হচ্ছে
মোটোরোলা তার নতুন স্মার্টফোন মোটো জি37 এবং মোটো জি37 পাওয়ার বাজারে লঞ্চ হতে প্রস্তুত। এই দুটি মোবাইল আগামীকাল 19 মে দেশের বাজারে লঞ্চ করা হবে। ফ্লিপকার্ট সাইটে লঞ্চ সম্পর্কে একটি মাইক্রোপেজ লাইভ করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে এই ফোনটি নীল এবং টারকোয়েজ সবুজ কালার অপশনে আসবে। কোম্পানি এখন পর্যন্ত ফোনের দাম সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনে দেদার ছাড়, মাত্র 18,951 টাকায় কেনার সুযোগ
The moto g37 & moto g37 power with Blazing Fast 5G powered by MediaTek Dimensity 6400, up to 24GB RAM with AI RAM Boost.
— Motorola India (@motorolaindia) May 17, 2026
Launching 19th May on Flipkart, https://t.co/azcEfy2uaW and leading retail stores. #motorolaIndia #breakfreezindagi #comingsoon pic.twitter.com/U7pWWMspdf
মোটো জি37 এবং মোটো জি37 পাওয়ার ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
আপকামিং মোটোরোলো মোটো জি37 এবং মোটো জি37 স্মার্টফোন MediaTek Dimensity 6400 চিপসেট সহ আসবে। মোটো নিশ্চিত করেছে যে এই দুটি ফোনে 7000mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি থাকবে। তাছাড়া, ফোনে Corning Gorilla Glass Ceramic Protection-এর পাশাপাশি MIL-STD-810H মিলিট্রি-গ্রেডের সার্টিফিকেশনও থাকবে।
এই ফোনে 6.67 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে থাকবে। আশা করা হচ্ছে যে, ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট এবং 1,050 নিটস পর্যন্ত ব্রাইটনেস অফার করে। ফোনে 4GB RAM+128GB/256GB স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে। এছাড়া ফোনে IP64 রেটিং অনুযায়ী জল ও ধুলো প্রতিরোধের সুবিধাও থাকতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile