7000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনে দেদার ছাড়, মাত্র 18,951 টাকায় কেনার সুযোগ
Flipkart সাইটে বেশ কয়েকদিন ধরেই SASA LELE Sale চলছিল, তবে এখন এই সেল শেষ হয় গেছে। আপনি যদি সেলের সময় সস্তায় স্মার্টফোন কেনার সুযোগ না পান, তবে এখনও সুযোগ রয়েছে। আপনি যদি 20,000 টাকার বাজেটের মধ্যে একটি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন, তবে realme P4x 5G আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে।
Surveyরিয়েলমি পি4এক্স 5জি ফোনের দাম কম হওয়ার পাশাপাশি, এতে ব্যাঙ্ক অফারও দিচ্ছে। ফিচার হিসেবে এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে শুরু করে বিশাল 7000mAh ব্যাটারি। তাই, আপনি যদি এই ফোনটি কেনার কথা ভাবছেন, তবে কেনার আগে ফোনের বর্তমান দাম এবং অফারগুলো অবশ্যই একবার দেখে নিন।
realme P4x 5G ফোনে Flipkart অফার
ফ্লিপকার্ট সাইটে রিয়েলমি পি4এক্স 5জি ফোনের দাম 21,999 টাকা লিস্ট করা। তবে অফারের ফোনটি বর্তমানে 19,999 টাকায় বিক্রি হচ্ছে। এই দামটি কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই পাওয়া যাচ্ছে।
আপনি ব্যাঙ্ক অফারের সাথে এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। এই অফারের আওতায় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ডিভাইসে 1,048 টাকার অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক অফারের পর ফোনের দাম কমে মাত্র 18,951 টাকায় হয় যাবে।
এছাড়াও, ফোনের সাথে একটি বিশেষ এক্সচেঞ্জ অফার রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করে 17,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন। তবে, এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।
রিয়েলমি পি4এক্স 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
স্পেসিফিকেশনের দিক থেকে বলতে গেলে, ফোনে রয়েছে বিশাল 6.72-ইঞ্চির FHD+ LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 144Hz পর্যন্ত থাকবে। তাছাড়া, এর পিক ব্রাইটনেস 1000 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে, যা খোলা আকাশের নিচে বা গেমিং সেশনের সময়ও চমৎকার অভিজ্ঞতা দেয়।
ডিভাইসে পারফরম্যান্সের ক্ষেত্রে MediaTek Dimensity 7400 Ultra 5G চিপসেট দেওয়া হয়েছে। এটি প্রতিদিনের মাল্টিটাস্কিংয়ের কাজগুলো অত্যন্ত সহজে করে দেয়।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, ফোনে রয়েছে একটি 50 মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা সিস্টেম, যা হাই-রেজোলিউশনের ছবি তোলা এবং 4K ভিডিও রেকর্ড করার সক্ষমতা রাখে। এছাড়াও, ডিভাইসে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে ফোনে একটি বিশাল 7000mAh এর Titan ব্যাটারি দেওয়া। এটি 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি একবার ফুল চার্জ দিলে অনায়াসেই দুই দিন পর্যন্ত চলতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile