চিপচিপে গরমে Amazon সেলে জলের দরে পাওয়া যাচ্ছে বাজেট Tower Air Cooler, সবচেয়ে সস্তা 4000 টাকার

চিপচিপে গরমে Amazon সেলে জলের দরে পাওয়া যাচ্ছে বাজেট Tower Air Cooler, সবচেয়ে সস্তা 4000 টাকার

Budget Tower Air Cooler: দিনে-দিনে গরম ক্রমাগত বাড়তে চলেছে। এই তীব্র গরমে আপনি যদি আপনার বাড়ি বা অফিসের জন্য একটি পোর্টেবাল এবং শক্তিশালী কুলার খুঁজছেন তবে Symphony এবং Bajaj এর Tower Air Cooler আপনার জন্য একটি ভাল বিকল্প হতে পারে। বর্তমানে Amazon Summer Sale চলাকালীন এই দুটি কোম্পানির টাওয়ার এয়ার কুলার দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। এই টাওয়ার এয়ার কুলারের বিশেষত্ব হলো এগুলি পাতলা এবং স্লিম সাইজে আসে যা বাড়ির যেকোনো কম জায়গায় ফিট হতে পারে। এছাড়া আপনি কোনো কম জায়গায় এটিকে ফিট করে দিতে পারবেন। এতে উন্নত হানিকম্ব প্যাড এবং হাই-স্পিড ফ্যান দেওয়া।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কেনস্টার কোম্পানির এই কুলারটি Amazon সেলে মাত্র 4,499 টাকা দামে লিস্ট করা। এই কুলারের আসল দাম 7990 টাকা তবে কোম্পানি এতে 44 শতাংশ ছাড় অফার করছে। এছাড়া কোম্পানি HDFC Bank Credit Card পেমেন্টে 1000 টাকা ছাড় অফার করছে। এতে হানিকম্ব কুলিং প্যাড দেওয়া হয়েছে। এছাড়া এই কুলারটি ইনভার্টার টেকনোলজিতে কাজ করে।

সামারকুল কোম্পানির এই টাওয়ার এয়ার কুলারটি অ্যামাজন সেলে 6599 টাকায় কেনা যাবে। তবে এর আসল দাম 10,290 টাকা যার মানে এতে 36 শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। ফিচার হিসেবে এটি অটো সুইং দেওয়া। এটি 30 ফিট পর্যন্ত হাওয়া ছড়িয়ে দেয়। সাথে এটি ইনভার্টারেও কাজ করবে।

বাজাজ কোম্পানির এই এয়ার কুলারটি 50 লিটার জলের ক্ষমতা রাখে। এতে কোম্পানি 16 শতাংশ ছাড় অফার করছে। ছাড়ের পর এটি মাত্র 9199 টাকায় বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানি এতে 1000 টাকার HDFC Bank Credit Card পেমেন্টে ছাড় অফার করছে। এটি ইনভার্টার টেকনোলজিতে কাজ করে। এছাড়া এতে হানিকম্ব কুলিং প্যাড দেওয়া হয়েছে।

Amazon সেলে হেভেল কোম্পানির এই এয়ার কুলারটি মাত্র 8750 টাকায় বিক্রি হচ্ছে। এটি 35 লিটার জলের ক্ষমতা সহ আসে। এতে হাই ডেনসিটি হানিকম্ব কুলিং প্যাড দেওয়া। কোম্পানি এতে 59 শতাংশ ছাড় দিচ্ছে। ছাড়ের পর কুলারের দাম 8750 টাকা হবে, তবে আসল দাম 21,590 টাকা ছিল।

এলিস্টা কোম্পানির এয়ার কুলারটি 57 শতাংশ ছাড়ের সাথে মাত্র 5999 টাকা দামে বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে কোম্পানি এতে হানিকম্ব কুলিং প্যাড অফার করেছে। এছাড়া এটি 28 লিটার জলের ক্ষমতা রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile