Motorola Edge 70 Pro Plus Camera, chipset and RAM leaked before India Launch 4 June
Motorola Edge 70 Pro+ ঘিরে জল্পনা ক্রমশ বেড়ে উঠেছে। লঞ্চের আগেই মোটোরোলা এজ 70 প্রো+ ফোনে একাধিক লিক এর পাশাপাশি বিভিন্ন সার্টিফিকেশন তালিকাতেও দেখা যাচ্ছে। মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ পেয়েছে। মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনটি সম্প্রতি বিভিন্ন বেঞ্চমার্ক তালিকায় দেখা গেছে, যেখান থেকে এর প্রসেসর এবং RAM সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা গেছে। চলুন, লেটেস্ট আপডেটগুলো খতিয়ে দেখে নেওয়া যাক এজ 70 প্রো প্লাস ফোনে ঠিক কী কী ফিচার নিয়ে বাজারে আসছে।
লঞ্চের আগেই মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনগুলি চর্চায় রয়েছে। ফোনের লেটেস্ট আপডেট থেকে জানা গেছে, ফোনকে জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench সাইটে দেখা গেছে। লিস্টিং থেকে জানা যায়, এজ 70 প্রো প্লাস ফোনটি MediaTek Dimensity 8500 চিপসেট চলবে। Dimensity 8500 হলো একটি আপার-মিড-রেঞ্জ চিপসেট, যাকে অনেক সময় ‘সাব-ফ্ল্যাগশিপ’ স্মার্টফোন প্রসেসর হিসেবে ধরা হয়। এটি 4nm প্রসেসিংয়ে তৈরি।
The missing piece in your perfectly curated collection.
— Motorola India (@motorolaindia) May 27, 2026
Motorola Edge 70pro+. Launching 4th June on Flipkart, https://t.co/azcEfy2uaW and leading retail stores.#motorolaIndia #comingsoon #motorolaEdge70ProPlus pic.twitter.com/qbNYnRs7KK
মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনটি একটি পারফরম্যান্স-সেন্ট্রিক ডিভাইস হিসেবেই আসবে বলে মনে হচ্ছে। গিকবেঞ্চ এর অনুযায়ী, ফোনটি সিঙ্গেল-কোর পরীক্ষায় 1722 পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় 5623 পয়েন্ট স্কোর করেছে। তালিকাটি থেকে আরও জানা যায় যে, ফোনে 12GB র্যাম থাকবে। আশা করা হচ্ছে, ফোনটি আউট-অফ-দ্য-বক্স Android 16 সহ আসবে। তবে, পূর্ববর্তী কিছু ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, 16GB RAM একটি ভ্যারিয়েন্টও বাজারে পাওয়া যেতে পারে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনের ক্যামেরার কথা বললে, ফোনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা Sony LYT-710 সেন্সর সহ আসবে। পাশাপাশি, কোম্পানি ফোনে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স পেয়ার থাকবে বলে আশা করা হচ্ছে। এই লেন্সটি 3.5x অপটিক্যাল জুম সুবিধা অফার করবে। এছাড়া, ফোনে ওয়্যারলেস চার্জিং সুবিধাও থাকবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, কোম্পানি এই ফোনটি একাধিক কালার অপশনে আনবে, যার মধ্যে প্যান্টোন জিনফ্যান্ডেল, প্যান্টোন স্টর্মি সি এবং প্যান্টোন চিকোরি কফির রঙের বিকল্প থাকতে পারে।
আরও পড়ুন: Samsung লঞ্চ করল নতুন Vision AI TV, রয়েছে বড় ডিসপ্লে সহ দুর্দান্ত এআই ফিচার
ভারতে এজ 70 প্রো প্লাস ফোনের দাম প্রায় 50,000 টাকা হবে বলে আশা করা হচ্ছে। মোটোরোলা এজ 70 প্রো প্লাস ফোনটি ভারতে 4 জুন লঞ্চ হবে।