BSNL দিচ্ছে 70 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা সহ একগুচ্ছ সুবিধা, Jio Airtel এর হাওয়া টাইট

HIGHLIGHTS

Jio, Airtel বা Vodafone Idea Vi কে টেক্কা দিতে BSNL চালু করেছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড প্ল্যানে 70 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে

সরকারি এই টেলিকম কোম্পানি তাদের Made-in-India 4G নেটওয়ার্কে দুর্দান্ত সব অফার দিয়ে যাচ্ছে

BSNL দিচ্ছে 70 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা সহ একগুচ্ছ সুবিধা, Jio Airtel এর হাওয়া টাইট

Jio, Airtel বা Vodafone Idea Vi তাদের রিচার্জ প্ল্যানের দাম ক্রমাগত বাড়িয়ে যেতে চলেছে। তবে মোবাইল গ্রাহকদের কথা মাথায় রেখে BSNL চালু করেছে দুর্দান্ত রিচার্জ প্ল্যান। এই রিচার্জ প্ল্যানে 70 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই প্ল্যানের আওতায় গ্রাহকরা আনলিমিটেড কলিং, ডেটা এবং বিনামূল্যে SMS সহ একাধিক সুবিধা পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

গত কয়েক বছরে ভারত সঞ্চার নিগম লিমিটেড বেসরকারি টেলিকম সংস্থাগুলোর সাথে সক্রিয়ভাবে প্রতিযোগিতায় নামতে শুরু করেছে। সরকারি এই টেলিকম কোম্পানি তাদের Made-in-India 4G নেটওয়ার্কে দুর্দান্ত সব অফার দিয়ে যাচ্ছে। আর এই প্ল্যানটি তার মধ্যে অন্যতম সেরা। তাছাড়া, কোম্পানি খুব শীঘ্রই তাদের 5G পরিষেবা চালু করতে প্রস্তুত। চলুন বিএসএনএল এর এই প্ল্যানের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।

BSNL এর 70 দিনের রিচার্জ প্ল্যান

বিএসএনএল তার অফিসিয়াল X (টুইটার) প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যানের বিষয় বিস্তারিত জানিয়েছে। কোম্পানি জানিয়েছে যে গ্রাহকরা 70 দিনের ভ্যালিডিটি সহ এই সস্তা প্ল্যানে ভারতের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং মতো সুবিধা পাবেন। বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যানের দাম 599 টাকা।

আরও পড়ুন: Samsung লঞ্চ করল নতুন Vision AI TV, রয়েছে বড় ডিসপ্লে সহ দুর্দান্ত এআই ফিচার

শুধু তাই নয়, কোম্পানি এতে ফ্রি নেশনাল রোমিং মতো সুবিধাও অফার করবে। এছাড়া গ্রাহকরা প্রতিদিন 3 জিবি হাই-স্পিড ডেটা এবং প্রতিদিন 100 SMS ফ্রি পাবেন। কোম্পানির এই প্ল্যানে গ্রাহকদের মোট 210 জিবি হাই-স্পিড ডেটা অফার করা হয়। অন্য প্রাইভেট অপারেটররা এই দামে মাত্র 1.5 জিবি প্রতিদিন ডেটা দেয়, আর বিএসএনএল দিচ্ছে তার দ্বিগুণ ডেটা।

প্রতিদিনের 3 জিবি হাই-স্পিড ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেট একেবারে বন্ধ হবে না। তারপর 40kbps স্পিডে আনলিমিটেড ডেটা পাবেন। মানে WhatsApp মেসেজ বা ছোটখাটো কাজ চলতেই থাকবে। 599 টাকায় 70 দিনের ভ্যালিডিটি ধরলে প্রতিদিনের খরচ মাত্র প্রায় 8.56 টাকা।

কাদের জন্য এই BSNL প্ল্যান সবচেয়ে ভালো?

যারা অনলাইনে পড়াশোনা করেন, ওয়ার্ক ফ্রম হোম করেন এমন গ্রাহকদের জন্য সেরা বিকল্প। এছাড়া যারা দ্বিতীয় সিম রাখেন। অনেকেই একটা সিমে প্রাইভেট অপারেটর রাখেন, আরেকটায় বিএসএনএল। কম খরচে ব্যাকআপ কানেকশন হিসেবে এটা দারুণ কাজ করে।

BiTV-র সুবিধা পাবেন বিনামূল্যে

এই প্ল্যানের সাথে BiTV-তে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন, যেখানে লাইভ TV এবং OTT কনটেন্ট দেখার সুবিধা রয়েছে। মানে বিনোদনের জন্য আলাদা সাবস্ক্রিপশন কিনতে হবে না।

আরও পড়ুন: Inverter AC vs Non-Inverter AC: কোন এসির দাম পড়বে সস্তা এবং বিল আসবে কম, বুঝে নিন দুটির পার্থক্য

রিচার্জ কোথায় করবেন?

সরকারী টেলিকম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা বিএসএনএল অ্যাপ থেকে সরাসরি রিচার্জ করা যাবে। এছাড়া Google Pay, PhonePe, Paytm যেকোনো UPI অ্যাপেও করা যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile