3000 টাকার বেশি সস্তায় পাওয়া যাচ্ছে তিনটি 50MP ক্যামেরা সহ Motorola এর নতুন স্মার্টফোন, জানুন কোথায় পাবেন এই অফার

মোটোরোলার নতুন স্মার্টফোন Motorola Edge 70 ফোনটি Flipkart সাইটে দুর্দান্ত ছাড়ের সাথে পাওয়া যাচ্ছে। আপনি যদি তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা-সহ মোটোরোলা স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তবে এই সুযোগ মিস করা যাবে না। এই ফোনে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া 5000mAh এর শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। এখানে মোটোরোলা এজ 70 ফোনের ছাড়, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।

Motorola Edge 70 ফোনের অফার প্রাইস এবং অফার কী

গত বছরের ডিসেম্বর মাসে মোটোরোলা এজ 70 ফোনের 8GB+256GB স্টোরেজ মডেলটি 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই ফোনটি 27,999 টাকা দামে লিস্ট করা হয়েছে।

আরও পড়ুন: এবার 10 মিনিটে ডেলিভার হবে LPG সিলিন্ডার, Instamart শুরু করল নতুন পরিষেবা, আপনার এলাকায় পাবেন কিনা জানুন

ব্যাঙ্ক অফারের ক্ষেত্রে, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1400 টাকা ছাড় পেতে পারেন, যার পরে ফোনের দাম কমে হয় যাবে 26,599 টাকা। এছাড়া থাকছে পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 21,000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ প্রাইস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে। বর্তমানে ফোনটি লঞ্চ প্রাইস থেকে প্রায় 3,400 টাকা কমে পাওয়া যাচ্ছে।

মোটোরোলা এজ 70 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ফোনে রয়েছে 6.7 ইঞ্চির এক্সট্রিম অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে, যার রেজোলিউশন সুপার এইচডি 2712 x 1220 পিক্সেল। এতে 120Hz রিফ্রেশ রেট, 1600 নিটস পিক ব্রাইটনেস, 300 টাচ স্যাম্পলিং রেট রয়েছে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে তিনটি OS আপগ্রেড এবং চারটি সিকিউরিটি আপডেটের দেওয়ার দাবি করা হয়েছে।

এজ 70 ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 4 প্রসেসর দ্বারা চালিত এবং এতে 8 জিবি LPDDR5X RAM এবং 256 জিবি UFS 3.1 স্টোরেজ পেয়ার করা। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস 7আই ব্যবহার করা হয়েছে। ফোনে 5000mAh এর ব্যাটারি রয়েছে, যা 68W টার্বোপাওয়ার এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, এড 70 ফোনের পেছনের দিকে রয়েছে OIS সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড+ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: Realme লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ 5জি স্মার্টফোন, দাম 20 হাজারের কম

সিকিউরিটির জন্য এজ 70 ফোনে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং ফেস আনলক সুবিধা রাখা হয়েছে। এটি ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখতে IP69/IP68 রেটিং সহ আসে।

কানেক্টিভিটির ক্ষেত্রে এতে রয়েছে ব্লুটুথ 5.4, Wi-Fi 6E, NFC, GPS, 5G, LTE এবং একটি ইউএসবি টাইপ-সি 2.0 পোর্ট।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :