এবার 10 মিনিটে ডেলিভার হবে LPG সিলিন্ডার, Instamart শুরু করল নতুন পরিষেবা, আপনার এলাকায় পাবেন কিনা জানুন
ভারতে প্রথমবার কুইক-কমার্স প্ল্যাটফর্ম Instamart গ্রাহকদের এলপিজি সিলিন্ডার (lpg cylinder) ডেলিভারি পরিষেবা চালু করেছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর সাথে পার্টনারশিপ করে ইনস্টামার্ট এই পরিষেবা নিয়ে এসেছে। কোম্পানির দাবি, এটিই দেশের প্রথম কুইক-কমার্স পরিষেবা যার মাধ্যমে গ্রাহকরা অ্যাপ ব্যবহার করে এলপিজি সিলিন্ডার অর্ডার করতে পারেন।
Surveyবর্তমানে বেঙ্গালুরুতে এই পরিষেবাটি চালু করা হয়েছে। সেখানে গ্রাহকরা ইনস্টামার্টের মাধ্যমে এইচপিসিএল-এর নতুন 10 কেজির এইচপি নভ্য (HP Navya) কম্পোজিট এলপিজি সিলিন্ডার এবং 5 কেজির মেটাল সিলিন্ডার অর্ডার করতে পারছেন। ভবিষ্যতে অন্যান্য শহরেও এই পরিষেবাটি চালু করার পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: Realme লঞ্চ করল 8000mAh ব্যাটারি সহ 5জি স্মার্টফোন, দাম 20 হাজারের কম
HP Navya সিলিন্ডারের বিশেষত্ব কী কী?
Swiggy’s Instamart launches LPG cylinder delivery in partnership with HPCL
— Harsh Upadhyay (@upadhyay_harsh1) July 15, 2026
Interesting move pic.twitter.com/u9F8GBr1iG
এইচপিসিএল-এর নতুন এইচপি নভ্য সিলিন্ডারটি প্রচলিত সিলিন্ডারের তুলনায় ওজনে হালকা। এতে সহজে জং লাগবেনা এবং সিলিন্ডারের ট্রান্সপেরেন্ট ডিজাইন দেওয়ার কারণে এতে সহজেই ভেতরে থাকা গ্যাসের পরিমাণ দেখতে পারেন।
কোম্পানি জানিয়েছে যে, ছোট পরিবার, শিক্ষার্থী, চাকরিকরা মানুষের এবং অ্যাপার্টমেন্টে থাকা মানুষের কথা মাথায় রেখেই এটি তৈরি করা হয়েছে। এই পরিষেবার একটি বিশেষত্ব হলো, নতুন সিলিন্ডারটি কেনার জন্য আগে থেকে কোনো গার্হস্থ্য এলপিজি (LPG) কানেকশন থাকার প্রয়োজন নেই।
Instamart থেকে সিলিন্ডারটি ফেরত দিয়ে রিফিল করা গ্যাস নেওয়া যাবে
প্রথম অর্ডারকে একটি নতুন কানেকশন হিসেবে ধরা হবে, তবে পরবর্তী রিফিলগুলোর ক্ষেত্রে খালি HPCL সিলিন্ডারটি ফেরত দিয়ে নতুন সিলিন্ডার নেওয়া যাবে। অনুমোদিত HPCL ডিস্ট্রিবিউটর এবং প্রশিক্ষিত কর্মীরা ডেলিভারির বিষয়টি পরিচালনা করবেন। কোম্পানির মতে, এর উদ্দেশ্য হলো এলপিজি সিলিন্ডার কেনা ও রিফিল করার প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করে তোলা এবং গ্রাহকরা যাতে প্রয়োজনে দ্রুত পরিষেবা পান তা নিশ্চিত করা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile