এসে গেল ভারতে Motorola এর ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, রয়েছে 7100mAh ব্যাটারি এবং 7000 পিক ব্রাইটনেস, জানুন দাম কত

এসে গেল ভারতে Motorola এর ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, রয়েছে 7100mAh ব্যাটারি এবং 7000 পিক ব্রাইটনেস, জানুন দাম কত

মোটোরোলার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 70 Max ভারতে হাজির হয়েছে। নতুন মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি কোম্পানির এজ সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোন। এর আগে কোম্পানি এই সিরিজে চারটি ফোন Edge 70, Edge 70 Fusion, Edge 70 Pro এবং Edge 70 Pro+ বাজারে এনেছিল। এতে রয়েছে শক্তিশালী 7100mAh ব্যাটারি এবং একটি AMOLED ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস 7000 নিটস পর্যন্ত পৌঁছাতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দাম কত Motorola Edge 70 Max ফোনের

ভারতে মোটোরোলা এজ 70 ম্যাক্স দুটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে: 8GB RAM + 256GB এবং 12GB RAM + 256GB স্টোরেজ। এজ 70 ম্যাক্স ফোনের বেস মডেলের দাম শুরু হচ্ছে 54,999 টাকা থেকে এবং টপ ভ্যারিয়্যান্টের দাম 59,999 টাকা। ফোনটি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ কেনা যাবে।

আরও পড়ুন: সদ্য লঞ্চ হওয়া Samsung 5G ফোনের দাম হল কম, Amazon সাইটে ব্যাপক ছাড়

এজ 70 ম্যাক্স ফোনের প্রথম বিক্রি 20 জুলাই থেকে শুরু হবে। কোম্পানি এই ফোন কেনার ক্ষেত্রে 5000 টাকার ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে। এটি দুটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: Pantone Dark Shadow এবং Pantone Ice Melt।

মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী

Motorola Edge 70 Maxফিচার
ডিসপ্লে6.8 ইঞ্চি, QHD+, 144Hz
প্রসেসরQualcomm Snapdragon 8 Gen 5
স্টোরেজ12GB, 256GB
ব্যাটারি7100, 90W, 25W
ক্যামেরা50MP + 8MP, 32MP
OSAndroid 16

এই ফোনের সাথে সম্প্রতি লঞ্চ হওয়া Edge 70 Pro Plus ফোনের অনেকটা মিল আছে। নতুন মোটোরোলা ফোনটি অনেকটা এই ফোনের মতো দেখতে। তবে দুটি ফোনের লুক এবং ডিজাইনে সামান্য কিছু পার্থক্যই কেবল চোখে পড়ে। ডিসপ্লে হিসেবে ফোনে রয়েছে 6.8 ইঞ্চির QHD+ Extreme AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1440 x 3168 পিক্সেল। ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেট এবং পিক 7000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে এতে Corning Gorilla Glass 7i দেওয়া। ডিভাইসটি Android 16 অপারেটিং সিস্টেমে চলে।

পারফরম্যান্সের জন্য মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনের সাথে থাকছে 12GB RAM এবং পিক 256GB পর্যন্ত স্টোরেজ। ফোনটি IP68 এবং IP69 রেটিং সহ আসে, যা জল এবং ধুল থেকে ফোনকে বাঁচিয়ে রাখবে। এতে ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

আরও পড়ুন: 300 টাকার কম দামে BSNL এর 30 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান, পুরো এক মাস প্রতিদিন 3 জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং

এবার কথা সবচেয়ে বিশেষ ফিচার ক্যামেরা। মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের রিয়ারে ট্রিপল-ক্যামেরা সেটআপ রয়েছে। এতে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা পাওয়া যাবে। এর সাথে ফোনে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2-ইন-1 লাইট সেন্সর পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া।

পাওয়ার দিতে ফোনে বিশাল 7100mAh ব্যাটারি দেওয়া যা 90W ওয়্যারড এবং 25W ওয়্যারলেস চার্জিং ফিচার সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile