সদ্য লঞ্চ হওয়া Samsung 5G ফোনের দাম হল কম, Amazon সাইটে ব্যাপক ছাড়
স্যামসাং কিছুদিন আগেই ভারতে তাদের নতুন Samsung Galaxy M47 5G স্মার্টফোনটি বাজারে এনেছিল, কিন্তু লঞ্চের মাত্র এক সপ্তাহের মধ্যেই এর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে বর্তমানে ই-কমার্স সাইটে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি 25 হাজার টাকার বাজেটে লিস্ট করা হয়েছে। সম্প্রতি আসা কিছু রিপোর্টে দাবি করা হয়েছি যে স্যামসাং তাদের সদ্য লঞ্চ হওয়া এই ফোনের দাম 7000 টাকা বাড়িয়ে দিয়েছে। তবে পরে ফোনের দাম লঞ্চ প্রাইসে বিক্রি করা হচ্ছে। এখন পর্যন্ত কোম্পানির তরফে ফোনের দাম বাড়ানো এবং কম হওয়ার সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়েনি। বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি লঞ্চের দামের চেয়েও কম দামে কেনা যাচ্ছে।
Surveyভারতে Samsung Galaxy M47 5G ফোনের দাম কত
বলে দি যে ভারতে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনটি 25,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। দাবি করা হয়েছিল যে দাম বাড়ানোর পর স্যামসাংয়ের এই মিড-রেঞ্জ ফোনটি অ্যামাজনে 32,999 টাকার শুরুর দামে Amazon সাইটে লিস্ট করা হয়েছে। তবে বর্তমানে এমনটি নয়, বরং ফোনের দাম 25,999 টাকার শুরুর দামে অ্যামাজনে লিস্ট করা।
আরও পড়ুন: 8000mAh ব্যাটারি, 14GB পর্যন্ত RAM সহ Realme আজ লঞ্চ করবে নতুন 5G স্মার্টফোন
এবারে অ্যামাজন অফারের কথা বললে, স্যামসাংয়ের এই মিড-রেঞ্জ ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্টে পাওয়া যাচ্ছে-
- 6GB RAM + 128GB = 25,999 টাকা
- 8GB RAM + 128GB = 28,999 টাকা
- 8GB RAM + 256GB = 33,999 টাকা
অ্যামাজনে ফোনের দাম 25,999 টাকার শুরুর দামে লিস্ট করা। ই-কমার্স ওয়েবসাইটে ফোনে 1500 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। ছাড়ের পর এটি 23,499 টাকার শুরুর দামে কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
দক্ষিণ কোরিয়ান কোম্পানির এই স্মার্টফোনে রয়েছে 6.7 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে। এতে একটি ইনফিনিটি-ও ডিসপ্লে প্যানেল রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং পিক 1400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে।
| Samsung Galaxy M47 | ফিচার |
| ডিসপ্লে | 6.7 ইঞ্চি, FHD+, 120Hz |
| প্রসেসর | Qualcomm Snapdragon 6 Gen 3 |
| স্টোরেজ | 8GB, 256GB |
| ব্যাটারি | 6000mAh, 45W |
| ক্যামেরা | 50MP + 8MP + 2MP, 12MP |
| OS | Android 16, OneUI 8.5 |
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম47 5জি ফোনে 6000mAh-এর ব্যাটারি রয়েছে এবং এটি 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি অ্যান্ড্রয়েড 16-এর ওপর ভিত্তি করে তৈরি OneUI ৮.৫ অপারেটিং সিস্টেমে চলে।
প্রসেসর হিসেবে ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 3 চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে 8 জিবি RAM রয়েছে এবং এটি 256 জিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো সম্ভব।
আরও পড়ুন: UMANG পোর্টাল থেকে কোটি-কোটি ভারতীয়দের ডেটা লিক, PF এবং Aadhaar তথ্য নিয়ে ঝুঁকি
ফটোগ্রাফির ক্ষেত্রে, ফোনের পেছনের অংশে তিনটি ক্যামেরার সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে OIS-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে 12 মেগাপিক্সেলের ক্যামেরা।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
