moto g77 power 5g price in india sale today flipkart offer specification camera battery
Motorola কিছু দিন আগে Moto G সিরিজের আওতায় Moto G77 Power 5G স্মার্টফোন লঞ্চ করেছে। মোটোরোলার এই নতুন মোটো জি77 পাওয়ার 5জি ফোনের আজ 13 জুলাই থেকে বিক্রি শুরু হতে চলেছে। বিশেষ ফিচার হিসেবে দেখতে গেলে এতে দেওয়া হয়েছে 120Hz রিফ্রেশ রেট, MediaTek Dimensity 6400 প্রসেসর এবং 7000mAh এর ব্যাটারি যা তিন দিন পর্যন্ত চলবে বলে দাবি করা হয়েছে। চলুন মোটো জি77 পাওয়ার 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
দামের কথা বললে, মোটোরোলার এই নতুন ফোনটি একটি ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে। মোটো জি77 পাওয়ার 5জি ফোনে 8GB+128GB স্টোরেজ মডেলটি 25,999 টাকা দামে আসে। তবে ফোনে বিশেষ লঞ্চ অফার হিসেবে Axis Bank এবং HDFC Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অথবা 2000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ছাড়ের পরে ফোনের দাম আরও কমে যাবে।
আজ, 13 জুলাই দুপুর 12টা থেকে Flipkart, motorola সাইট এবং অফলাইন স্টোর থেকে মোটো জি77 পাওয়ার 5জি ফোনের বিক্রি শুরু হচ্ছে। ফোনটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে: প্যান্টোন ইম্পেনিট্রেবল, প্যান্টোন নটিক্যাল ব্লু, এবং প্যান্টোন ফুশিয়া রেড।
The best adventures happen when you're focused on the journey, not your phone.
— Motorola India (@motorolaindia) July 9, 2026
Starting at ₹23,999* sale starts 13th July on Flipkart, https://t.co/azcEfy2uaW and leading retail stores. pic.twitter.com/A83tnPqhkc
স্পেসিফিকেশনের কথা বললে, মোটো জি77 পাওয়ার 5জি ফোনে রয়েছে 6.72 ইঞ্চির FHD+ এলসিডি ডিসপ্লে। এটি 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 1050 নিটস পর্যন্ত HBM ব্রাইটনেস এবং Corning Gorilla Glass 7i-এর সুপক্ষা অফার করে। এতে রয়েছে MediaTek Dimensity 6400 6nm প্রসেসর এবং সাথে থাকছে আর্ম মালি-জি57 এমসি2 জিপিইউ। ফোনে 8 জিবি LPDDR4X RAM ও 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে এবং মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি 1TB পর্যন্ত বাড়ানোর সুবিধাও আছে।
ক্যামেরার ক্ষেত্রে, মোটো জি77 পাওয়ার ফোনে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের Sony LYTIA 600 সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও, রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা (f/2.2 অ্যাপারচার), এলইডি ফ্ল্যাশ ও 2-ইন-1 লাইট সেন্সর এবং এটি 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্ট পাওয়া যাবে।
পাওয়ার দিতে মোটো জি77 পাওয়ার ফোনে দেওয়া হয়েছে 7000mAh ব্যাটারি যা 30W টার্বোচার্জিংয়ের সাথে 6W ওয়্যারড রিভার্স চার্জিংয়ের সুবিধাও অফার করে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি সহ 44W চার্জিং সহ 16 জুলাই আসছে Vivo এর নতুন 5G স্মার্টফোন
ফোনে আরও রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 3.5mm অডিও জ্যাক, এফএম রেডিও, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস এবং ডুয়াল মাইক্রোফোন। এটি ধুলো ও জলের ছিটে থেকে সুরক্ষিত রাখতে 1P64 রেটিং দেওয়া।