MOTOROLA Edge 60 Fusion 5G mobile phone price drop under rs 30000 on Flipkart
দুর্গাপূজা ২০২৬ এর আগেই আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, যা কম দামে প্রিমিয়াম ফিচার অফার করবে তবে MOTOROLA Edge 60 Fusion একটি ভাল বিকল্প হতে পারে। আপনার বাজেট যদি 30000 টাকার কম হয় এবং 12GB RAM 32MP সেলফি ক্যামেরা সহ প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন চাইছেন তবে Flipkart দিচ্ছে আপনাকে সস্তায় মোটোরোলা এজ 60 ফিউশন ফোন কেনার সুযোগ। যেমনটি আমরা আগেই বলেছি যে মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে প্রিমিয়াম ফিচার যেমন 12GB RAM, 256GB স্টোরেজ, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং Dimensity 7400 চিপসেট এবং 5500mAh ব্যাটারিও দেওয়া।
তবে আসুন দেরি না করে মোটোরোলা এজ 60 ফিউশন ফোনের ডিল প্রাইস, স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
সবার প্রথম এই ফোনের দাম সম্পর্কে কথা বলা যাক। মোটোরোলা এজ 60 ফিউশন ফোনটি বর্তমানে 29,999 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে ফোনটি 37,999 টাকা দামে ফ্লিপকার্টে লিস্ট করা। এখানেই ফোনের ওপর সোজা 8,000 টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
এবার আসা যাক ব্যাঙ্ক অফারে, যেখানে গ্রাহকরা Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1500 টাকার ডিসকাউন্ট পেতে পারেন। এটি ক্যাশব্যাক হিসেবে গ্রাহকরা পাবেন। ছাড়ের পরে ফোনের দাম কমে 28,499 টাকা হয় যাবে।
এছাড়া আপনি EMI অপশনেও মোটোরোলা এজ 60 ফিউশন ফোনটি কিনতে পারবেন।
ফিচারের ক্ষেত্রে, মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে 6.7-ইঞ্চি সুপার HD+ 1.5K ডিসপ্লে দেওয়া। এটি 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন, কার্ভড AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass 7i লেয়ার দেওয়া। শুধু তাই নয় এতে Water Touch 3.0 ফিচারও থাকছে, যার সাহায্যে ভেজা হাতেও ফোনটি চালানো যাবে।
প্রসেসর হিসেবে, মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে দেওয়া হয়েছে MediaTek Dimensity 7400 চিপসেট। এই চিপসেটের কারণে এটি ভাল পারফরম্যান্স অফার করে।
ফটোগ্রাফির জন্য, মোটোরোলা এজ 60 ফিউশন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে 50MP LYT 700C প্রাইমারি সেন্সর এর সাথে 12MP আল্ট্রা ওয়াইড এবং ম্যাক্রো লেন্স, তৃতীয় 3-ইন-1 লাইট সেন্সর পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে পাওয়া যাবে 13MP ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা 4K রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার দিতে 5500mAh ব্যাটারি পাওয়া যাবে এই ফোনে। সাথে 68W টার্বো চার্জিং সুবিধা এতে দেওয়া। সাথে থাকছে AI ফিচারও।