সোজা 13,400 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 7000mAh ব্যাটারি সহ Motorola 5G স্মার্টফোন, জানুন কোথায় পাবেন সস্তায়
Motorola Edge 70 Fusion ফোনটি অনেকটা সস্তা দামে কেনার সুযোগ দিচ্ছে Amazon
মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি 30 হাজার টাকার কম দামে এখন বিক্রি হচ্ছে
Motorola Edge 70 Fusion ফোনে রয়েছে 144Hz AMOLED ডিসপ্লে, Snapdragon 7s Gen 4 চিপসেট, 7000mAh ব্যাটারি এবং 68W টার্বোপাওয়ার মতো ফিচার
আগামী মাসেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আর চারদিকে এখন থেকেই শুরু হয়ে গেছে পুজো পুজো গন্ধ ও কেনাকাটার প্রস্তুতি। নতুন জামা কাপড়ের পাশাপাশি আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে এখনই সুযোগ। আসলে Motorola Edge 70 Fusion ফোনটি অনেকটা সস্তা দামে কেনার সুযোগ দিচ্ছে Amazon। মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি 30 হাজার টাকার কম দামে এখন বিক্রি হচ্ছে। ফিচার হিসেবে এতে রয়েছে 144Hz AMOLED ডিসপ্লে, Snapdragon 7s Gen 4 চিপসেট, 7000mAh ব্যাটারি এবং 68W টার্বোপাওয়ার মতো ফিচার, যা ফোনকে আরও শক্তিশালী করে তোলে। আসুন জেনে নেওয়া যাক মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি কত দামে কেনা যাবে।
SurveyMotorola Edge 70 Fusion Price in Amazon
দামের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি বর্তমানে Amazon সাইটে 29,599 টাকা দামে লিস্ট করা। তবে এজ 70 ফিউশন ফোনের আসল দাম 42,999 টাকা। যার মানে 13,400 টাকার সোজা ছাড় পাওয়া যাচ্ছে ফোনে।
এছাড়া কোম্পানি এতে ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে যেতে পারে। বলে দি যে এই অফারটি মোটোরোলা এজ 70 ফিউশন ফোনের 8GB RAM, 128GB স্টোরেজ সহ Blue Surf কালার অপশনে দেওয়া হচ্ছে।
কেন কিনবেন এই দামে মোটোরোলা এজ 70 ফিউশন ফোনটি
ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে দেওয়া হয়েছে 6.78 ইঞ্চির 1.5K কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনে SGS Eye Protection, Smart Water Touch 3.0 এবং HDR 10+ মতো ফিচার। ডিসপ্লের পিক ব্রাইটনেস 5200 নিট পর্যন্ত অফার করবে, যার মানে বাইরে রোদেও ফোনের স্ক্রিন পরিষ্কার দেখা যাবে। ফোনটি হাত থেকে পরে গেলও সুরক্ষিত রাখবে কারণ এতে দেওয়া হয়েছে MIL-810H মিলিট্রি গ্রেড Gorilla Glass 7i প্রোটেকশন।
প্রসেসর হিসেবে মোটোরোলা এজ 70 ফিউশন ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 7s Gen 4 চিপসেট। এর সাথে পেয়ার করা হয়েছে ভেপার কুলিং চেম্বার যা ফোনকে মাল্টিটাস্কিং করার সময় গরম হতে দেয় না। 3 বছর পর্যন্ত কোম্পানি এতে Android আপডেট দবে এবং 5 বছরের সিকিউরিটিও দেওয়ার দাবি করেছে মোটোরোলা। মোটো AI সহ ফোনে Copilot, Perplexity এবং Gemini পেয়ার করা হয়েছে।
ক্যামেরার ক্ষেত্রে, মটোরোলা এজ 70 ফিউশন ফোনে রয়েছে OIS সুবিধা সহ 50 মেগাপিক্সেলের Sony-LYT 710 প্রাইমারি সেন্সর। এর সাথে পেয়ার করা হয়েছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ম্যাক্রো লেন্স এবং একটি ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনের সবকটি সেন্সরই 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার দিতে এজ 70 ফিউশন মডেলে সিলিকন-কার্বন টেকনোলজিতে তৈরি 7000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং এর চার্জারটি বক্সের সাথেই দেওয়া থাকে।
আরও পড়ুন: 7200mAh ব্যাটারি এবং শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর সহ iQOO 5G ফোনের আজ সেল, সস্তায় কেনার সুযোগ
কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে 5G, ওয়াই-ফাই, ব্লুটুথ 6.0, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়া, ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং স্টেরিও স্পিকার রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
