7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Realme 5G ফোন সস্তায় কেনার সুযোগ, 20 হাজারের কম দামে হতে পারে আপনার

HIGHLIGHTS

আপনি যদি 21 হাজার টাকার বাজেটে নতুন 5G ফোন কিনতে চান তবে Realme P4x 5G ফোনে দারুন ডিসকাউন্ট

Amazon এ রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি 21,999 টাকা দামে বিক্রি হচ্ছে

পাওয়ার দিতে রিয়েলমি পি4এক্স 5জি ফোনে দেওয়া হয়েছে 7000mAh এর বিশাল ব্যাটারি, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে

7000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Realme 5G ফোন সস্তায় কেনার সুযোগ, 20 হাজারের কম দামে হতে পারে আপনার

চিপ কম হওয়ার কারণ এবং অন্যান্য বিভিন্ন কারণে স্মার্টফোনের দাম এখন আকাশছোঁয়া। যার কারণে, যেসব ফোনের দাম আগে 15,000 টাকার কাছাকাছি ছিল, সেগুলো এখন 20,000 টাকা থেকে 22,000 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে, সীমিত বাজেটের মধ্যে স্মার্টফোন কেনা বেশ কঠিন হয়ে পড়েছে। তবে এখনও কিছু স্মাটফোন রয়েছে যা ছাড়ের পর 22,000 টাকারও কম দামে কেনার সুযোগ রয়েছে। আমরা কথা বলছি Realme P4x 5G ফোনের যা 7000mAh এর বিশাল ব্যাটারি সহ আসে। আসুন জেনে নেওয়া যাক রিয়েলমি পি4এক্স 5জি ফোনে কত টাকা ছাড় থাকছে, অফার কী এবং স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4x 5G ফোনে মিলছে ডিসকাউন্ট

আসলে রিয়েলমি পি4এক্স 5জি ফোনটি ভারতে 6GB + 128GB স্টোরেজ সহ মডেলটি 15,499 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন কোম্পানির সাইটে ফোনটি 26,999 টাকা দামে লিস্ট করা।

আপনি যদি সস্তায় এই ফোনটি কিনতে চাইছেন তবে Amazon দিচ্ছে আপনাকে সুযোগ। কারণ অ্যামাজন সাইটে এই ফোনের Lake Green কালার অপশনটি একই ভ্যারিয়্যান্ট সহ 21,939 টাকা দামে বিক্রি হচ্ছে।

Realme P4x 5G Phone under Rs 20000 with bank discount on Amazon

আরও পড়ুন: 7200mAh ব্যাটারি এবং শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর সহ iQOO 5G ফোনের আজ সেল, সস্তায় কেনার সুযোগ

শুধু তাই নয়, গ্রাহকরা কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে এতে 2000 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন, যার পরে ফোনের দাম আরও কমে 19000 টাকার কাছাকাছি হয় যাবে।

এছাড়া গ্রাহকরা 20,800 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ অফার আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার ওপর নির্ভর করবে।

রিয়েলমি পি4এক্স 5জি ফোনের ফিচার স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, রিয়েলমি পি4এক্স 5জি ফোনে রয়েছে 6.72 ইঞ্চির ফুল-এইচডি 1080×2400 পিক্সেল LCD ডিসপ্লে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 391ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। কোম্পানির দাবি যে ফোনের ডিসপ্লের পিক ব্রাইটনেস 1000 নিট পর্যন্ত অফার করে।

পারফরম্যান্সের জন্য, রিয়েলমি পি4এক্স 5জি ফোনে রয়েছে 6nm অক্টা-কোর MediaTek Dimensity 7400 Ultra চিপসেট, যার সাথে 8 জিবি RAM এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ পেয়ার করা। হ্যান্ডসেটটি 18 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM ও সাপোর্ট করে।

ক্যামেরা সেটআপের ক্ষেত্রে, রিয়েলমি পি4এক্স 5জি ফোনের পেছনে ডুয়াল-ক্যামেরা ইউনিট রয়েছে, যাতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর পেয়ার করা। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য এতে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য হ্যান্ডসেটটি IP64 রেটিং সহ আসে। ফোনকে ঠান্ডা রাখার জন্য এতে Frozen Crown Cooling System ব্যবহার করা হয়েছে। এই সিস্টেমে রয়েছে 5300mm স্কয়ার এর ভেপার চেম্বার, যাতে স্টিল প্লেট এবং কপার-গ্রাফাইট কোটিং রয়েছে।

কানেক্টিভিটি সুবিধার মধ্যে রয়েছে ব্লুটুথ, 5G, BeiDou, GPS, GLONASS, Galileo, QZSS, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ওয়াই-ফাই। এছাড়া এতে ডুয়াল স্টেরিও স্পিকারও রয়েছে।

আরও পড়ুন: 40 টাকার কম দামে সস্তা রিচার্জ প্ল্যান দিচ্ছে BSNL, মিলবে 20 জিবি হাই-স্পিড ডেটা

পাওয়ার দিতে রিয়েলমি পি4এক্স 5জি ফোনে দেওয়া হয়েছে 7000mAh এর বিশাল ব্যাটারি, যা 45W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারিটি বাইপাস চার্জিং এবং রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile