Vivo T5x vs iQOO Z11xa Price in India Display camera performance battery and other compared
বর্তমান সময় স্মার্টফোন বাজারে সবচেয়ে কম দামে 30000 টাকার মোবাইল ফোন এখন পাওয়া যাচ্ছে। যেই বাজেট ফোনগুলি আগে 15000 থেকে 20000 টাকার মধ্যে আসত, এখন দাম বাড়ার পর সেইগুলি 30000 টাকার দামে বিক্রি হচ্ছে। আপনি যদি 30 হাজার টাকার বাজেটে ভারতে নতুন ফোন কিনতে চাইছেন তবে আমরা লেটেস্ট দুটি ফোন iQOO Z11xa vs Vivo T5x এর দাম থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি প্রসেসরের তুলনা করছি, যা আপনাকে একটি ভাল বাজেট ফোন কিনতে সাহায্য করবে। আইকু জি11এক্সএ ফোনটি মিডিয়াটেক Dimensity 7400 Turbo 5G প্রসেসরে চলে এবং ভিভো টি5এক্স 5জি ফোনটিও একই প্রসেসর MediaTek Dimensity 7400 Turbo চিপসেটে কাজ করে।
দুটির ডিসপ্লে, প্রসেসর এবং ব্যাটারি প্রায় একই হলেও ডিজাইন ও গেমিং পারফরম্যান্সে সামান্য তফাত রয়েছে। আসুন এই দুটি বাজেট ফোনের বিস্তারিত তুলনা করে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: Samsung এর সস্তা 5G স্মার্টফোন ভারতে হল লঞ্চ, রয়েছে AMOLED 2x ডিসপ্লে এবং 50MP লঞ্চ
দামের কথা বললে, আইকু জি11এক্সএ 5জি ফোনটি একটি ভ্যারিয়্যান্ট, 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ আসে, যার দাম 28,999 টাকা। তবে কোম্পানি এতে 1500 টাকার কুপন ডিসকাউন্ট অফার করছে যার পরে ফোনের দাম কমে 27,499 হয় যাবে।
এর পাশাপাশি, ভিভো টি5এক্স ফোনের দাম শুরু হয় 27,999 টাকা থেকে। এই দামে ফোনের 6GB RAM + 128GB মডেল কেনা যাবে। এছাড়া কোম্পানির আরেকটি ভ্যারিয়্যান্ট হল 8GB + 128GB , যার দাম 30,999 টাকা এবং 8GB + 256GB মডেলের দাম 34,999 টাকা রাখা হয়েছে।
এবার নজর দেওয়া যাক আইকু জি11এক্সএ 5জি এবং ভিভো টি5এক্স 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনে।
ডিসপ্লের কথা বললে, আইকু জি11এক্সএ 5জি ফোনে দেওয়া হয়েছে 6.76 ইঞ্চির LCD ডিসপ্লে। এতে 1080×2344 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট অফার করা হয়েছে।
এর পাশাপাশি, ভিভো টি5এক্স 5জি ফোনেও একই ডিসপ্লে 6.76 ইঞ্চির FHD+ LCD স্ক্রিন পাওয়া যাবে। এটি 120Hz রিফ্রেশ রেট দেওয়া।
আমার হিসেবে, দুটি ফোনের ডিসপ্লের সাইজ, রেজোলিউশন এবং রিফ্রেশ রেট একই রকমের রয়েছে। সেই হিসেবে আপনি আপনার পছন্দের কোম্পানির ফোন বেছে নিতে পারেন।
প্রসেসর হিসেবে, আইকু জি11এক্সএ 5জি ফোনটি কাজ করে MediaTek Dimensity 7400 Turbo চিপসেটে, যা একটি অক্টা-কোর প্রসেসর। এটি হেভি গেমিংয়ে ভাল পারফরম্যান্স দেয়।
একই চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 টার্বো ব্যবহার করা হয়েছে ভিভো টি5এক্স 5জি ফোনে। এতেও একই গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। এছাড়া এটি প্রতিদিনের ব্যবহার ও এআই ফিচারের সাথে ভাল কাজ করে।
ক্যামেরার ক্ষেত্রে, আইকু জি11এক্সএ 5জি ফোনের পেছনে রয়েছে ডুয়াল-ক্যামেরা সেটআপ। এতে 50 মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর দেওয়া, যার সাথে 2 মেগাপিক্সেলের বোকেহ সেন্সর পেয়ার করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। দুটি ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে।
ভিভো টি5এক্সএ ফোনের ক্ষেত্রেও 50 মেগাপিক্সেল Sony IMX852 সেন্সর পাওয়া যাবে, যা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ পেয়ার করা হয়েছে। সেলফির জন্য আইকু জি11এক্সএ ফোনের মতোই রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।
এ বিষয় ক্যামেরার আউটপুট প্রায় একই রকম, তবে আইকু একটু ভালো ভিডিও স্টেবিলিটি দেয় এবং ভিভো সহজে ছবি এডিটিংয়ের সুবিধা অফার করে।
ব্যাটারি ও চার্জিংয়ের ক্ষেত্রে, আইকু জি11এক্সএ ফোনে পাওয়া যাবে 7200mAh ব্যাটারি যা 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে।
একইভাবে, ভিভো টি5এক্স ফোনেও একই 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 44W ফাস্ট চার্জিং ফিচার সহ আসে।
পাওয়ার দিতে দুটি ফোনেই 44W দ্রুত চার্জিং এবং একই ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ব্যাটারি হওয়ার কারণে একবার চার্জে ফোনটি দীর্ঘ সময় পর্যন্ত চলতে পারে। বার-বার চার্জ করার ঝামেলা থেকে মুক্ত থাকা যাবে।