7100mAh ব্যাটারি এবং 7000 পিক ব্রাইটনেস সহ Motorola এর প্রথম স্মার্টফোন লঞ্চ হবে ভারতে, একবার চার্জে চলবে 58 ঘন্টা

7100mAh ব্যাটারি এবং 7000 পিক ব্রাইটনেস সহ Motorola এর প্রথম স্মার্টফোন লঞ্চ হবে ভারতে, একবার চার্জে চলবে 58 ঘন্টা

মোটোরোলা তার আপকামিং Motorola Edge 70 Max খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। মটোরোলা এজ 70 ম্যাক্স ফোনটি আগামী 15 জুলাই আসবে বাজারে। লঞ্চের আগেই কোম্পানির মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। ফোনের সবচেয়ে বড় ফিচার তার ব্যাটারি হবে। দাবি করা হয়েছে যে এটি কোম্পানির প্রথম ফোন হবে যা এত বড় ব্যাটারি সহ আসবে। মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে 7100mAh এর ব্যাটারি দেওয়া হবে। আসুন, লঞ্চের আগে মোটোরোলা ফোনের ফিচারগুলি জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে কবে লঞ্চ হবে Motorola Edge 70 Max এবং দাম কত

ভারতে 15 জুলাই মোটোরোলা এজ 70 ম্যাক্স লঞ্চ হতে চলেছে। Flipkart সাইটে একটি মাইকোসাইটও লাইভ করা হয়েছে। 15 জুলাই দুপুর 12টায় ভারতে এজ 70 ম্যাক্স ফোনটি ভারতে আনা হবে। ফোনে কালার অপশন হিসেবে Green, Light Blue এবং Black আসবে। ফোনের দাম সম্পর্কে কোম্পানি এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেয়নি।

মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

ফিচারের কথা বললে, মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে কোম্পানি QHD+ ডিসপ্লে অফার করবে যা একটি LTPO প্যানেল হবে। এটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনে 7000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া। ডিসপ্লেকে সুরক্ষিত রাখতে ফোনে Corning Gorilla Glass 7i এর প্রোটেকশন দেওয়া।

প্রসেসর হিসেবে Snapdragon 8 Gen 5 চিপসেট দেওয়া হবে মোটোরোলা এজ 70 ম্যাক্স ফোনে। এর সাথে পেয়ার করা হবে 12GB LPDDR5X RAM।

এছাড়া ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেলের Sony LYT-710 প্রাইমারি ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে এজ ৭০ ম্যাক্স ফোনে একটি শক্তিশালী ব্যাটারি অফার করছে কোম্পানি। ফোনে পাওয়ারফুল 7000mAh এর ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি দাবি করেছে যে একবার চার্জে ফোনটি 58 ঘন্টা পর্যন্ত চলতে পারে। সাথে 90W TurboPower ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট থাকবে এতে। এছাড়া কোম্পানি এতে 25W এর ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিংও দিতে চলেছে।

এছাড়া, ফোনটি ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ সাপোর্ট করে এবং এতে একটি বিল্ট-ইন ম্যাগনেটিক সিস্টেমও রয়েছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile