Moto G34 5G: প্রিমিয়াম ডিজাইন সহ সস্তা 5G স্মার্টফোন আজ হবে লঞ্চ, রয়েছে 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি
Motorola ভারতে আজ তার একটি নতুন 5G Smartphone লঞ্চ করতে চলেছে
এই ফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকেও বিক্রি করা হবে
নতুন ডিভাইসটি Snapdagon 695 প্রসেসর সহ আসবে
Motorola ভারতে আজ তার একটি নতুন 5G Smartphone লঞ্চ করতে চলেছে। আপকামিং স্মার্টফোনটি Moto G34 5G নামে বাজারে এন্ট্রি নেবে। কোম্পানির এই ফোনে ভেগন লেদর ডিজাইন দেওয়া হয়েছে।
মোটোলোরা-র এই ফোন আজ দুপুর 12 টায় লঞ্চ করা হবে। তবে লঞ্চের আগেই এই আপকামিং ফোনের একাধিক ফিচার প্রকাশ হয়ে গিয়েছে।
কোথা থেকে বিক্রি হবে নতুন মোটোরোলা ফোন
মটোরোলার আপকামিং 5G স্মার্টফোন Motorola G34 5G লঞ্চ হওয়ার পরে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। এছাড়াও এই ফোনটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart থেকেও বিক্রি করা হবে।
Moto G34 5G ফোনে কী স্পেসিফিকেশন এবং ফিচার থাকবে
মোটোরোলা-র নতুন ফোনটি একটি প্রিমিয়াম ডিজাইনের সাথে আনা হবে। এতে 6.5 ইঞ্চি ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে।
কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে নতুন ডিভাইসটি Snapdagon 695 প্রসেসর সহ আসবে।
মোটো ফোনে কোম্পানি 4GB RAM/8GB RAM এবং 128GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হবে।
ফটোগ্রাফির জন্য নতুন ফোনে 50MP কোয়াড পিক্সেল ক্যামেরা দেওয়া হবে। এছাড়া সেলফি তুলতে 16MP ফ্রন্ট সেন্সর থাকবে ডিসপ্লেতে।
পাওয়ার দিতে এটি টার্বো পাওয়ার চার্জিং সহ আনা হচ্ছে। ফোনে 5000mAh এর বড় ব্যাটারি থাকবে।