Lava Yuva 3: 7000 টাকার কম দামের স্মার্টফোনের সেল শুরু, ট্রিপল ক্যামেরা রয়েছে এতে

Highlights

Lava তার নতুন কম বাজেট স্মার্টফোন Lava Yuva 3 এর বিক্রি শুরু করে দিয়েছে

লাভা স্মার্টফোনের দাম 7000 টাকার কম। এই দামে 4GB RAM+64GB স্টোরেজ পাওয়া যাবে।

প্রসেসর হিসেবে এই ফোনে Unisoc T606 অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে।

দেশী কোম্পানি Lava তার নতুন কম বাজেট স্মার্টফোন Lava Yuva 3 এর বিক্রি শুরু করে দিয়েছে। আপনি যদি কম বাজেট স্মার্টফোন কিনতে চাইছেন, তবে এটি একটি ভাল বিকল্প হতে পারে। সস্তার এই ফোনটি আজ অর্থাৎ 7 ফেবরুয়ারি থেকে কেনা যাবে।

লাভা স্মার্টফোনের দাম 7000 টাকার কম। এই দামে 4GB RAM+64GB স্টোরেজ পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ ফিচার রয়েছে এই ফোনে।

Lava Yuva 3 দাম

লাভার এই বাজেট ফোনটি দুটি ভার্সনে আনা হয়েছে - 4GB RAM+64GB এবং 4GB RAM+128GB। ফোনের বেস মডেলটি 6,799 টাকায় কেনা যাবে। পাশাপাশি, অন্য মডেলের দাম 7,299 টাকা রাখা হয়েছে।

Yuva 3 স্মার্টফোনের কালার অপশন হিসেবে রয়েছে - Eclipse Black, Cosmic Lavender এবং Galaxy White। স্মার্টফোনটি শপিং সাইট Amazon সহ অফলাইন বাজারেও পাওয়া যাবে।

Lava ফোনে ফিচার রয়েছে

লাভা ফোনের ডিসপ্লেতে 6.5-ইঞ্চির স্ক্রিন পাওয়া যাবে। এতে পঞ্চ হোল ডিজাইন দেওয়া। সাথে এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।

লাভার এই বাজেট ফোনটি দুটি ভার্সনে আনা হয়েছে

প্রসেসর হিসেবে এই ফোনে Unisoc T606 অক্টা-কোর চিপসেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। ফোনের মেইন সেন্সর হিসেবে 13 মেগাপিক্সেল পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 18W ফাস্ট চার্জিং সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile